পল্লবীতে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

ঢাকা: রাজধানীর পল্লবীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (১৪ নভেম্বর) গভীর রাতে পৃথক দুটি অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিরপুর বিভাগের বিজ্ঞপ্তি বলা হয়, শনিবার রাত ২টার দিকে পল্লবী সেকশন ১২-এর ব্লক-সি এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, […] The post পল্লবীতে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

পল্লবীতে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার
১৪ নভেম্বর, ২০২৬ ১৬:০০  

ঢাকা: রাজধানীর পল্লবীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (১৪ নভেম্বর) গভীর রাতে পৃথক দুটি অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিরপুর বিভাগের বিজ্ঞপ্তি বলা হয়, শনিবার রাত ২টার দিকে পল্লবী সেকশন ১২-এর ব্লক-সি এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একত্রিত হয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের উদ্দেশ্যে লিফলেট বিতরণ এবং দেয়ালে পোস্টার লাগাচ্ছিলেন বলে দাবি পুলিশের। ঘটনাস্থল থেকে মো. নাঈম খান (২৮), মো. মারুফ (২০) ও শেখ ইমরান শুভকে (৩১) গ্রেফতার করা হয়।

অন্যদিকে, একই রাতে ৩টার দিকে পল্লবী থানাধীন আজিজ মার্কেটের ১৫/৯/বি নম্বর বাসায় অভিযান চালিয়ে মো. আব্দুস সবুর (৫৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই বাসায় সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের উদ্দেশ্যে গোপন বৈঠক চলছিল। গ্রেফতার আব্দুস সবুর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বনানী উত্তর ইউনিটের সহসভাপতি।

পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দীনের নেতৃত্বে পৃথক অভিযান দুটি পরিচালিত হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাদের বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে।

The post পল্লবীতে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.