ডায়াবেটিস প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
পঞ্চগড়: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা। এ রোগ প্রতিরোধে জনসচেতনতা তৈরির পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শনিবার (১৪ নভেম্বর) সকালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে পঞ্চগড় শিশু স্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সচেতনতামূলক ম্যারাথনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘ডায়াবেটিস এখন […] The post ডায়াবেটিস প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

পঞ্চগড়: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা। এ রোগ প্রতিরোধে জনসচেতনতা তৈরির পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে পঞ্চগড় শিশু স্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সচেতনতামূলক ম্যারাথনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘ডায়াবেটিস এখন শুধু ব্যক্তির নয়, প্রতিটি পরিবারের জন্যই একটি বড়ো স্বাস্থ্যঝুঁকি। তাই ডায়াবেটিসের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় এ রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে হাসপাতালের পাশাপাশি সামাজিক ও বিভিন্ন জনসম্পৃক্ত কর্মসূচি আয়োজন করতে হবে। এভাবেই সম্মিলিত প্রচেষ্টায় পঞ্চগড়সহ বাংলাদেশ জেলাকে ডায়াবেটিস ঝুঁকিমুক্ত করে গড়ে তোলা সম্ভব হবে।’
তিনি বলেন, ‘আমাদের প্রতিদিন রাতে খাওয়াদাওয়ার পরে ঘুমাতে না গিয়ে বরং কিছুট হাঁটাহাঁটি করা উচিত। এতে করে যেমন স্বাস্থ্য সুরক্ষা হবে, তেমনি ডায়াবেটিসের মতো একটি রোগকে প্রতিহত করা যাবে। নিজেদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত ব্যায়াম ও শারীরিক কসরত চালু রাখতে হবে।’
বিশ্ব ডায়াবেটিস দিবসে ম্যারাথন দৌড়ের আয়োজনকারী শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতাও জানান পানিসম্পদ প্রতিমন্ত্রী। এ ধরনের আয়োজনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এর আগে, সকাল সাড়ে ৮টায় প্রতিমন্ত্রী অডিটোরিয়াম চত্বরে ফিতা কেটে ম্যারাথন দৌড়ের উদ্বোধন করেন। দৌড়ে প্রায় দুই শতাধিক প্রতিযোগীর সঙ্গে তিনি প্রায় পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে একই স্থানে এসে প্রতিযোগিতা শেষ করেন। পরে অডিটোরিয়াম চত্বরে এক আলোচনা সভায় অংশ নেন তিনি।
এ সময় পঞ্চগড় জেলা পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, জেলা ও দায়রা জজ আদালতের পিপি মির্জা নাজমুল ইসলাম কাজল, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেসুর রহমান, শিশু স্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবির আহমেদ আকন্দসহ জেলা প্রশাসনের ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে সরকারি অডিটরিয়াম চত্বরে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্ত পরীক্ষা ও ডায়াবেটিসে যারা আক্রান্ত তাদের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
The post ডায়াবেটিস প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





