সাবেক উপাচার্য পুনর্বহালে টানা আন্দোলন অব্যাহত
স্টাফ করেসপন্ডেন্ট ২৬ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ২৮ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ৬ সেপ্টেম্বর, ২০২৬
সাবেক উপাচার্য পুনর্বহালে টানা আন্দোলন অব্যাহত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নবনিযুক্ত উপাচার্যের প্রদত্ত রুটিন দায়িত্ব আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চলমান শাটডাউন ও কর্মবিরতি কর্মসূচি গড়িয়েছে ১৮তম দিনে। উদ্ভূত পরিস্থিতিতে উপাচার্য কর্তৃক অনুষদের ডিনদের বাদ দিয়ে একক সিদ্ধান্তে রুটিন দায়িত্ব অর্পণ এবং শিক্ষক সমিতির পক্ষ থেকে লাগাতার পূর্ণাঙ্গ কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণায় ক্যাম্পাসের অচলাবস্থা আরও গভীর হয়েছে
১০ অক্টোবর, শনিবার চুয়েট সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক আনুষ্ঠানিক বিবৃতিতে অধ্যাপক ড. মো. আরাফাত রহমানকে উপাচার্যের রুটিন দায়িত্ব প্রদানকে সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করা হয়। বিবৃতিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, যে উপাচার্যের নিয়োগ ও ক্যাম্পাসে অবস্থানকে সাধারণ শিক্ষার্থীরা সরাসরি প্রত্যাখ্যান করেছে, তাঁর প্রদত্ত কোনো প্রশাসনিক দায়িত্ব কোনোভাবেই বৈধ বা গ্রহণযোগ্য হতে পারে না। শিক্ষার্থীরা ড. আরাফাত রহমানকে এ দায়িত্ব গ্রহণ থেকে বিরত থাকার বিনীত আহ্বান জানিয়ে স্পষ্ট করেন, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমের পুনর্বহাল ছাড়া অন্য কোনো মধ্যবর্তী সিদ্ধান্ত তারা মেনে নেবেন না।
এদিকে চুয়েট শিক্ষক সমিতির নির্বাহী কমিটির এক জরুরি সভা শনিবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত হয়
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি সভায় যোগ দিতে ঢাকায় যাওয়ার প্রাক্কালে গত ৯ অক্টোবর এক ই-মেইল বার্তায় যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আরাফাত রহমানকে ১১ ও ১২ অক্টোবর দুদিনের জন্য উপাচার্যের রুটিন দায়িত্ব অর্পণ করেন অধ্যাপক শেখ শরীফুল আলম। তবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের বিধিমালার ব্যত্যয় ঘটিয়ে উপ-উপাচার্য বা ট্রেজারারের অনুপস্থিতিতে জ্যেষ্ঠতম ডিনদের বিবেচনা না করে একজন বিভাগীয় অধ্যাপককে এ দায়িত্ব অর্পণ করায় নানা মহলে প্রশাসনিক প্রশ্ন উঠেছে। এ বিষয়ে উপাচার্য দাবি করেছেন, যেকোনো অধ্যাপককে দায়িত্ব দেওয়া যায় এবং ডিনদেরই দায়িত্ব দিতে হবে এমন বাধ্যবাধকতা নেই। অন্যদিকে অধ্যাপক আরাফাত রহমান জানিয়েছেন, উপাচার্য ভবনে না গিয়েও অবস্থানস্থল থেকেই রুটিন দাপ্তরিক কাজ পরিচালনা করা সম্ভব।
প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর অভ্যন্তরীণভাবে দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়ার প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন। নিয়োগের ১৮ দিন অতিক্রান্ত হলেও তীব্র বাঁধার মুখে ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি নতুন উপাচার্য; এমনকি উপাচার্যের কার্যালয়ে ‘এই তালা শুধু সায়েম স্যার খুলতে পারবেন’ প্ল্যাকার্ড ঝুলিয়ে তালাবদ্ধ করে রাখা হয়েছে। ২৪ সেপ্টেম্বর অনলাইনে যোগদানপত্র পাঠিয়ে নগরীর সার্কিট হাউসে অবস্থানরত উপাচার্যের সঙ্গে স্থানীয় প্রশাসন বা সরকারের কার্যকর সংলাপ শুরু না হওয়ায় দীর্ঘায়িত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক সংকট।
//ডিবিটেক/সিএইচজি/এসডিএনই/এমএসআই//
সোহেল মৃধা ৫ অক্টোবর, ২০২৬
এ এইচ এম বজলুর রহমান ৪ অক্টোবর, ২০২৬
মোঃ হাসিবুর রশিদ ৩ অক্টোবর, ২০২৬
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
Oct 8, 2026
Sep 24, 2026
৮ অক্টোবর, ২০২৬
৮ অক্টোবর, ২০২৬
৮ অক্টোবর, ২০২৬
৮ অক্টোবর, ২০২৬
৭ অক্টোবর, ২০২৬
Total Vote: 42
হ্যা
Total Vote: 56
আশীর্বাদ

