পহেলা বৈশাখে বাজারে অপোর ‘এ৬কে’

পহেলা বৈশাখে বাজারে অপোর ‘এ৬কে’
১ এপ্রিল, ২০২৬ ১৪:৪১  

আসন্ন পহেলা বৈশাখ উদযাপনে ‘স্মুথনেস উইদাউট লিমিট’ প্রতিশ্রুতি নিয়ে দেশে উন্মোচিত হয়েছে নতুন স্মার্টফোন অপো এ৬কে।  ব্যবহারকারীদের ল্যাগ-ফ্রি অভিজ্ঞতা নিশ্চিত করতে ১ এপ্রিল, বুধবার নতুন ফোনটি উন্মোচন করার কথা জানিয়েছে অপো বাংলাদেশ।

স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, পহেলা বৈশাখ উপলক্ষে ক্রেতারা এই ফোন কিনলে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, ২ বছরের ওয়ারেন্টি এবং লটারির মাধ্যমে ও’লাইক এয়ারবাডস বা ব্যাকপ্যাক জেতার সুযোগ পাবেন। কার্ডলেস ইএমআই সুবিধায় ক্রিস্টাল ব্লু ও ক্রিস্টাল ভায়োলেট রঙে ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজের এই ডিভাইসটি এখন সারাদেশে মাত্র ১৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং জানান, এ৬কে-এর মাধ্যমে তারা স্মার্টফোন ব্যবহারকারীদের প্রতিদিনের প্রয়োজন ও বিনোদনের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে চান।

ফোনটির ফিচার বলছে, ডিভাইসটিতে স্ন্যাপড্রাগন ৬৮৫ মোবাইল প্ল্যাটফর্ম এবং ১২০ হার্জ আলট্রা ব্রাইট ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ৪ বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টির পাশাপাশি এতে রয়েছে জেমিনির মতো সর্বাধুনিক এআই প্রযুক্তি। এর ৫০ মেগাপিক্সেল আলট্রা-ক্লিয়ার ক্যামেরা এবং বিশাল ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা ৫ বছর পর্যন্ত দীর্ঘস্থায়ী পারফরম্যান্স দেবে। এছাড়া দ্রুত চার্জিং ও রিভার্স চার্জিং সুবিধাসহ ডিভাইসটিতে এআই পোর্ট্রেইট রিটাচিং ও নাইট মোডের মতো ফিচার যুক্ত করা হয়েছে।

ডিবিটেক/এমএন/ইকে