চাঁপাইনবাবগঞ্জে ৬৯ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৬৯ বোতল অবৈধ মাদকদ্রব্য এস্কাফ সিরাপসহ মানিকুল ইসলাম মানিক (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বাটাগ্রাম ওয়াক্তিয়া মসজিদসংলগ্ন বাটা মোড়ের পাকা সড়কে এ অভিযান চালানো হয়। গ্রেফতার মানিকুল ইসলাম মানিক শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের মৃত মোহবুল […] The post চাঁপাইনবাবগঞ্জে ৬৯ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ first appeared on Sarabangla | Breaki

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৬৯ বোতল অবৈধ মাদকদ্রব্য এস্কাফ সিরাপসহ মানিকুল ইসলাম মানিক (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বাটাগ্রাম ওয়াক্তিয়া মসজিদসংলগ্ন বাটা মোড়ের পাকা সড়কে এ অভিযান চালানো হয়।
গ্রেফতার মানিকুল ইসলাম মানিক শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের মৃত মোহবুল হকের ছেলে।
পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জের (ওসি) তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) আবু সাব্বির রাবুর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৬৯ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
The post চাঁপাইনবাবগঞ্জে ৬৯ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





