পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

মধ্য আমেরিকার দেশ পানামায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবারের (৯ অক্টোবর) এ ভূমিকম্পে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ২৭ জন আহত হয়েছেন। এ ঘটনায় বিভিন্ন স্থানে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পানামার দক্ষিণ প্রান্তের কাছে, […] The post পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি first appeared on Sarabangla | Breaking News |

পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
১০ অক্টোবর, ২০২৬ ১৬:০০  

মধ্য আমেরিকার দেশ পানামায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

শুক্রবারের (৯ অক্টোবর) এ ভূমিকম্পে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ২৭ জন আহত হয়েছেন। এ ঘটনায় বিভিন্ন স্থানে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পানামার দক্ষিণ প্রান্তের কাছে, প্রত্যন্ত পিতালোসা আরিবা জনপদ থেকে প্রায় ১২ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে।

ভূমিকম্পের পর শুক্রবার পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়। তবে পরে সেই সতর্কতা প্রত্যাহার করা হয়েছে।

দেশটির জাতীয় নাগরিক সুরক্ষা ব্যবস্থার জরুরি কার্যক্রম বিভাগের প্রধান রেনে গার্সিয়া বলেন, এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে অন্তত ২৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

ভূমিকম্পের কম্পন রাজধানী পানামা সিটিতেও অনুভূত হয়। এছাড়া প্রতিবেশী দেশ কলম্বিয়ার কয়েকটি এলাকাতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।

The post পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.