ফরিদপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক

ফরিদপুর: ফরিদপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যাক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। অভিযুক্ত মো. রাজ্জাক রাজবাড়ী জেলার খানখানাপুর এলাকার আব্দুল করিমের ছেলে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে জেলার সদর উপজেলার দয়রামপুর গ্রামে এই ঘটনা ঘটে। শিশুটি বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা […] The post ফরিদপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক first appeared on Sarabangla | Breaking News | Sport

ফরিদপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক
৯ অক্টোবর, ২০২৬ ১৩:০০  

ফরিদপুর: ফরিদপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যাক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। অভিযুক্ত মো. রাজ্জাক রাজবাড়ী জেলার খানখানাপুর এলাকার আব্দুল করিমের ছেলে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে জেলার সদর উপজেলার দয়রামপুর গ্রামে এই ঘটনা ঘটে। শিশুটি বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫ দিন আগে শিশুটির বাবা মারা যায়। শুক্রবার (১০ অক্টোবর) বাড়িতে মিলাদের আয়োজনে ব্যস্ত ছিল সবাই। সন্ধ্যার আগে বাড়ির পাশে কলা গাছের আড়ালে শিশুটিকে কাঁদতে দেখে তার ফুফু। শিশুটির প্যান্ট ভেজা ও গোপনাঙ্গে ব্যথা অনুভবের কথা বললে সন্দেহ হয় পরিবারের। এ সময় রাজ্জাক নামের ঐ ব্যাক্তিকে পাশে দেখে ধর্ষণের অভিযোগ করে পরিবার। শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে অভিযুক্ত লোকটিকে আটকে রেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। শিশুটির বাড়ির পাশে ঐ ব্যাক্তির শশুরবাড়ি বলে জানা যায়।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, শহরের দয়রামপুর এলাকায় একব্যাক্তিকে শিশু ধর্র্ষণের অভিযোগ আটক রাখা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানা পুলিশ তাকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে। শিশুটি ওসিসিতে ভর্তি রয়েছে। হাসপাতাল থেকে শিশুটির তথ্য সংগ্রহসহ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ভূক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

The post ফরিদপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.