দ্রুত পেমেন্টে মিলবে ৫০ শতাংশ ক্যাশব্যাক

বিকাশে বিল দিয়ে প্রতিদিন স্মাট টিভি জয়

  • বিকাশ দিয়ে সর্বোচ্চ বিল পরিশোধকারী পাবেন ৪৫ হাজার টাকার স্মার্ট টিভি কুপন
  • সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিনিটে প্রথম বিল পরিশোধে ক্যাশব্যাক
  • ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বিদ্যুৎ, গ্যাস, পানি ও ইন্টারনেট বিলে অফার

বিকাশে বিল দিয়ে প্রতিদিন স্মাট টিভি জয়
১ অক্টোবর, ২০২৬ ১৪:৩৬  

ফিনটেক ও ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে আরও সহজ করতে ইউটিলিটি বিল পরিশোধে প্রতিদিন ৪৩ ইঞ্চির স্মার্ট টিভি ও ক্যাশব্যাক জেতার মেগা অফার চালু করেছে বিকাশ। ১ অক্টোবর, বৃহস্পতিবার থেকে ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত চলা এই প্রচারণায় প্রতিদিনের সর্বোচ্চ বিল পরিশোধকারী গ্রাহক পাবেন ৪৫ হাজার টাকা মূল্যের একটি স্মার্ট টিভি কুপন। এর পাশাপাশি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতি মিনিটে প্রথম বিল পরিশোধকারী গ্রাহকের জন্য রাখা হয়েছে ক্যাশব্যাক সুবিধা।

প্রতিটি গ্রাহক প্রচারণা চলাকালীন কেবল একবারই স্মার্ট টিভি পুরস্কারের জন্য যোগ্য হবেন। অন্যদিকে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতি মিনিটে প্রথম বিল পরিশোধকারী গ্রাহক ৫০ শতাংশ পর্যন্ত (সর্বোচ্চ ১০০ টাকা) ক্যাশব্যাক পাবেন। এতে প্রতিদিন মোট ৪৮০ জন গ্রাহক বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট ও টিভি বিল বিকাশের মাধ্যমে পরিশোধ করে ক্যাশব্যাক উপভোগের সুযোগ পাবেন।

বর্তমানে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, টেলিফোন, টিভি, শিক্ষা প্রতিষ্ঠান, ক্রেডিট কার্ড এবং সরকারি ফিসহ প্রায় সব ধরনের জরুরি ইউটিলিটি বিল বিকাশের মাধ্যমে ঘরে বসেই দেওয়া যায়। বিল পরিশোধ শেষে গ্রাহকরা তাদের পরিবেশবান্ধব ডিজিটাল রসিদ ডাউনলোড ও সংরক্ষণ করতে পারেন।

//ডিবিটেক/এমএসআর/বিভি/পিসি//