এনভিডিয়াসহ দুই ডজনের বেশি প্রতিষ্ঠানকে ‘জাতীয় চ্যাম্পিয়ন’ ঘোষণা করছে ট্রাম্প প্রশাসন
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এনভিডিয়া, অ্যামাজন, মাইক্রোসফট, ওপেনএআই এবং অ্যানথ্রোপিকসহ দুই ডজনেরও বেশি মার্কিন কোম্পানিকে ‘জাতীয় চ্যাম্পিয়ন’ হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
রোববার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পরিকল্পনার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে প্রতিবেদনে বলা হয়, এই বিশেষ কর্মসূচির মূল লক্ষ্য হলো মার্কিন এআই প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক বাজারে তাদের কার্যক্রম সম্প্রসারণে সহায়তা করা।
এর মাধ্যমে বৈশ্বিক প্রযুক্তির বাজারে চীনা প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে আরও কার্যকরভাবে প্রতিযোগিতা করার সক্ষমতা অর্জন করবে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো।
তবে ওয়াল স্ট্রিট জার্নালের এই প্রতিবেদনের তথ্য তাৎক্ষণিকভাবে স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।
এ বিষয়ে হোয়াইট হাউস কিংবা সংশ্লিষ্ট প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকেও এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ডিবিটেক/বিএমটি । সূত্র: রয়টার্স





