আইইবি সভাপতি খান মনজুর মোরশেদ, সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ কাইউম
১৮টি কেন্দ্র ও ৩৫টি উপ-কেন্দ্রে সুষ্ঠু ভোটগ্রহণ সম্পন্ন; ২০২৭-২৮ মেয়াদের প্রভিশনাল ফল ঘোষণা
- ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) ২০২৭–২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রকৌশলী খান মনজুর মোরশেদ
দেশের প্রকৌশলীদের প্রতিনিধিত্বকারী জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) ২০২৭ ও ২০২৮ মেয়াদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচনের প্রভিশনাল ফলাফল ঘোষণা করা হয়েছে । নির্বাচনে প্রেসিডেন্ট (সভাপতি) পদে প্রকৌশলী খান মনজুর মোরশেদ (এফ/৩০৩০) এবং সম্মানী সাধারণ সম্পাদক পদে প্রকৌশলী মিয়া মোহাম্মদ কাইউম (এফ/৩৯০৯) নির্বাচিত হয়েছেন ।
১৪ নভেম্বর আইইবির বিদায়ী সম্মানী সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় । এর আগে গত ১২ নভেম্বর, ২০২৬ বৃহস্পতিবার আইইবি সদর দফতরসহ দেশব্যাপী ১৮টি কেন্দ্র ও ৩৫টি উপ-কেন্দ্রে একযোগে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ।
কেন্দ্রীয় নির্বাচন কমিটির প্রভিশনাল ফলাফল অনুযায়ী, আইইবি সদর দফতরের নির্বাহী কমিটির চারটি ভাইস-প্রেসিডেন্ট (সহ-সভাপতি) পদে বিজয়ীরা হলেন—ভাইস-প্রেসিডেন্ট (একাডেমিক অ্যান্ড আন্তর্জাতিক) পদে প্রকৌশলী এস. এম. গালিব (এফ/৮৪০০), ভাইস-প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) পদে প্রকৌশলী এ. কে. এম. শরীফুল ইসলাম (শরীফ), পিইঞ্জ. (এফ/৫০৩০), ভাইস-প্রেসিডেন্ট (হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট) পদে প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ (সেলিম) (এফ/৬৫৭৫) এবং ভাইস-প্রেসিডেন্ট (সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার) পদে প্রকৌশলী এ. কে. এম. আজাদ রহমান (এফ/৬৬৭৭) ।
এছাড়া চারটি সম্মানী সহকারী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন—সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (একাডেমিক অ্যান্ড আন্তর্জাতিক) পদে প্রকৌশলী শামিম রাব্বি সঞ্চয় (এফ/১১০০৩), সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (প্রশাসন ও অর্থ) পদে প্রকৌশলী শাহাদাত আহমেদ মাসুম (এফ/১৪৪৮০), সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট) পদে প্রকৌশলী মো. মনিরুজ্জামান (নয়ন) (এফ/৮০০৮) এবং সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার) পদে ড. প্রকৌশলী মো. জিয়াউল ইসলাম মজুমদার (এফ/১০৮১০) ।
প্রেস বিজ্ঞপ্তিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করায় সকল প্রার্থী, ভোটার, কেন্দ্রীয় ও স্থানীয় নির্বাচন কমিটি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যমকর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে । নতুন এই নেতৃত্ব প্রকৌশলীদের পেশাগত অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিতকরণের পাশাপাশি দেশের প্রকৌশল ও অবকাঠামোগত উন্নয়নে কার্যকর অবদান রাখবে বলে বিজ্ঞপ্তিতে আশাবাদ ব্যক্ত করা হয় ।
//ডিবিটেক/পিআর/সিএমএম/এফওইডি//
দেশের প্রকৌশলীদের প্রতিনিধিত্বকারী জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) ২০২৭ ও ২০২৮ মেয়াদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচনের প্রভিশনাল ফলাফল ঘোষণা করা হয়েছে
১৪ নভেম্বর আইইবির বিদায়ী সম্মানী সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়
কেন্দ্রীয় নির্বাচন কমিটির প্রভিশনাল ফলাফল অনুযায়ী, আইইবি সদর দফতরের নির্বাহী কমিটির চারটি ভাইস-প্রেসিডেন্ট (সহ-সভাপতি) পদে বিজয়ীরা হলেন—ভাইস-প্রেসিডেন্ট (একাডেমিক অ্যান্ড আন্তর্জাতিক) পদে প্রকৌশলী এস. এম. গালিব (এফ/৮৪০০), ভাইস-প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) পদে প্রকৌশলী এ. কে. এম. শরীফুল ইসলাম (শরীফ), পিইঞ্জ. (এফ/৫০৩০), ভাইস-প্রেসিডেন্ট (হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট) পদে প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ (সেলিম) (এফ/৬৫৭৫) এবং ভাইস-প্রেসিডেন্ট (সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার) পদে প্রকৌশলী এ. কে. এম. আজাদ রহমান (এফ/৬৬৭৭)
এছাড়া চারটি সম্মানী সহকারী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন—সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (একাডেমিক অ্যান্ড আন্তর্জাতিক) পদে প্রকৌশলী শামিম রাব্বি সঞ্চয় (এফ/১১০০৩), সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (প্রশাসন ও অর্থ) পদে প্রকৌশলী শাহাদাত আহমেদ মাসুম (এফ/১৪৪৮০), সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট) পদে প্রকৌশলী মো. মনিরুজ্জামান (নয়ন) (এফ/৮০০৮) এবং সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার) পদে ড. প্রকৌশলী মো. জিয়াউল ইসলাম মজুমদার (এফ/১০৮১০)
প্রেস বিজ্ঞপ্তিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করায় সকল প্রার্থী, ভোটার, কেন্দ্রীয় ও স্থানীয় নির্বাচন কমিটি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যমকর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে
//ডিবিটেক/পিআর/সিএমএম/এফওইডি//





