ভৈরব নদে গোসলে নেমে ৫ বছরের শিশু নিখোঁজ
যশোর: জেলার অভয়নগরে ভৈরব নদে গোসল করতে নেমে জুনায়েদ (৫) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। ধারণা করা হচ্ছে, গোসলের একপর্যায়ে পানিতে ডুবে গেছে সে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দক্ষিণ দিয়াপাড়া পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকায় ভৈরব নদে এ ঘটনা ঘটে। নিখোঁজ জুনায়েদ ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে। জুনায়েদের স্বজনরা জানান, দুপুরে শহিদুল ইসলামের দুই […] The post ভৈরব নদে গোসলে নেমে ৫ বছরের শিশু নিখোঁজ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

যশোর: জেলার অভয়নগরে ভৈরব নদে গোসল করতে নেমে জুনায়েদ (৫) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। ধারণা করা হচ্ছে, গোসলের একপর্যায়ে পানিতে ডুবে গেছে সে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দক্ষিণ দিয়াপাড়া পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকায় ভৈরব নদে এ ঘটনা ঘটে।
নিখোঁজ জুনায়েদ ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে।
জুনায়েদের স্বজনরা জানান, দুপুরে শহিদুল ইসলামের দুই ছেলে বায়েজিদ (৭) ও জুনায়েদ (৫) একসঙ্গে ভৈরব নদে গোসল করতে নামে। এরপর থেকে জুনায়েদের সন্ধান মেলেনি।
ঘটনার পর স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি দল নদে খোঁজাখুঁজি শুরু করেন। এ ঘটনায় এলাকায় স্বজন ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
The post ভৈরব নদে গোসলে নেমে ৫ বছরের শিশু নিখোঁজ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





