এবার ফার্নেস তেলের দাম লিটারে বাড়ল ১১ টাকা ৯২ পয়সা

ঢাকা: বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্নেস তেলের দাম লিটারে ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অক্টোবর মাসের জন্য এ দাম নির্ধারণ করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে ফার্নেস তেলের দাম পুনর্নির্ধারণের বিষয়টি জানিয়েছে বিইআরসি। এদিকে, নতুন দাম নির্ধারণ করার পর লিটারপ্রতি দাঁড়িয়েছে ১০৮ টাকা ৭৮ পয়সা। নতুন […] The post এবার ফার্নেস তেলের দাম লিটারে বাড়ল ১১ টাকা ৯২ পয়সা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertai

এবার ফার্নেস তেলের দাম লিটারে বাড়ল ১১ টাকা ৯২ পয়সা
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ২১:০০  

ঢাকা: বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্নেস তেলের দাম লিটারে ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অক্টোবর মাসের জন্য এ দাম নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে ফার্নেস তেলের দাম পুনর্নির্ধারণের বিষয়টি জানিয়েছে বিইআরসি।

এদিকে, নতুন দাম নির্ধারণ করার পর লিটারপ্রতি দাঁড়িয়েছে ১০৮ টাকা ৭৮ পয়সা। নতুন এই মূল্য আজ রাত ১২টা থেকে কার্যকর হবে। আগে ফার্নেস তেলের দাম ছিল লিটারপ্রতি ৯৬ টাকা ৮৬ পয়সা।

বিইআরসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় ২৯ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে আমদানি করা ফার্নেস তেলের দাম এবং মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার বিবেচনায় মূল্য সমন্বয় করা হয়েছে।

সরকারের নির্বাহী আদেশে ফার্নেস তেলের দাম সর্বশেষ নির্ধারণ করা হয় ২০২৪ সালের ২ আগস্ট। পরে অন্তর্বর্তী সরকার মূল্য নির্ধারণের ক্ষমতা বিইআরসির হাতে দেয়। গত বছরের ২০ জানুয়ারি বিইআরসির কাছে দাম নির্ধারণের প্রস্তাব করে বিপিসি। এরপর চারটি তেল বিপণন কোম্পানিও প্রস্তাব পাঠায় বিইআরসি-তে। এক বছর পর গত ২৯ জানুয়ারি এ প্রস্তাব নিয়ে গণশুনানি করে বিইআরসি।

The post এবার ফার্নেস তেলের দাম লিটারে বাড়ল ১১ টাকা ৯২ পয়সা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.