নয়া পল্টনে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
ঢাকা: রাজধানীর নয়া পল্টনে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান (২৪) নামে এক যুবকে নিহত হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর সারে ৫টার দিকে নয়াপল্টন গাজী শপিং কমপ্লেক্সের সামনের রাস্তায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় থানা পুলিশ পুলিশ ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সকাল পৌনে ৭টার দিকে মৃত ঘোষণা করেন। পল্টন থানার উপ-পরিদর্শক […] The post নয়া পল্টনে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: রাজধানীর নয়া পল্টনে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান (২৪) নামে এক যুবকে নিহত হয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর সারে ৫টার দিকে নয়াপল্টন গাজী শপিং কমপ্লেক্সের সামনের রাস্তায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় থানা পুলিশ পুলিশ ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সকাল পৌনে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হাসান জানান, ভোরে ওই যুবক নয়া পল্টনে রাস্তার পার হচ্ছিল। এ সময় অজ্ঞাত কোন এক যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যায়। ওই যুবক মানসিক ভারসাম্যহীন ভবঘুরে প্রকৃতির ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
এসআই আরও জানান, প্রথমে ওই যুবককে অজ্ঞাত অবস্থায় পাই। এরপর সিআইডি ফরেনসিক টিম আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় সনাক্ত হয়।
তার মিজানুর রহমান (২৪) বাবার নাম মফিজুর রহমান, গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার দশমিনা কবপুরকাঠি গ্রামে। সে নয়াপল্টন বিএনপি পার্টি অফিস এলকায় থাকতো। ওই যুবকের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।
The post নয়া পল্টনে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





