বিদ্যুৎ সাশ্রয়ে মাঠপর্যায়ের অফিসে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ ইসির
ঢাকা: জাতীয় জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নীতি বাস্তবায়নে এবার নিজস্ব মাঠপর্যায়ের কার্যালয়গুলোতে সৌরবিদ্যুৎ চালুর উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিদ্যুৎ সংকট মোকাবিলা ও নিরবচ্ছিন্ন দাপ্তরিক কাজ নিশ্চিত করতে উপজেলা নির্বাচন অফিসগুলোর ছাদে সোলার প্যানেল বসানোর বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে নির্বাচন কমিশন সচিবালয়। জানা গেছে, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আখতার আহমেদ ইতোমধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভাগগুলোকে […] The post বিদ্যুৎ সাশ্রয়ে মাঠপর্যায়ের অফিসে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্

ঢাকা: জাতীয় জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নীতি বাস্তবায়নে এবার নিজস্ব মাঠপর্যায়ের কার্যালয়গুলোতে সৌরবিদ্যুৎ চালুর উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিদ্যুৎ সংকট মোকাবিলা ও নিরবচ্ছিন্ন দাপ্তরিক কাজ নিশ্চিত করতে উপজেলা নির্বাচন অফিসগুলোর ছাদে সোলার প্যানেল বসানোর বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে নির্বাচন কমিশন সচিবালয়।
জানা গেছে, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আখতার আহমেদ ইতোমধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দিকনির্দেশনা দিয়েছেন। তবে কার্যালয়গুলোর ভবন ঊর্ধ্বমুখী সম্প্রসারণের বিষয়টিকে বিবেচনায় রেখে প্রয়োজনীয় অনাপত্তিপত্র প্রদান করতে বলা হয়েছে।
এর পাশাপাশি আগামী সমন্বয় সভায় উপস্থাপনের জন্য মাঠপর্যায়ের অফিসগুলোর সচল ও অচল সরঞ্জামাদির হালনাগাদ তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
সেই সঙ্গে আগামী ৩১ অক্টোবরের মধ্যে ভোটার তথ্য সংগ্রহ ও নিবন্ধন সংক্রান্ত ফরম-২ হালনাগাদ করার জন্য প্রয়োজনীয় প্রস্তাব তৈরির কাজও এগিয়ে চলেছে।
The post বিদ্যুৎ সাশ্রয়ে মাঠপর্যায়ের অফিসে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ ইসির first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





