শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল
ঢাকা: ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা মামলায় আত্মসমর্পণ করে পাওয়া জামিনের মেয়াদ বাড়িয়েছেন আদালত। একই সঙ্গে মামলাটির অভিযোগ গঠন শুনানির তারিখও পিছিয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত তানজিন তিশার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। তার আইনজীবী নিহার হোসেন ফারুক […] The post শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল first appeared on Sarabangla | Breaking News | Sports

ঢাকা: ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা মামলায় আত্মসমর্পণ করে পাওয়া জামিনের মেয়াদ বাড়িয়েছেন আদালত। একই সঙ্গে মামলাটির অভিযোগ গঠন শুনানির তারিখও পিছিয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত তানজিন তিশার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। তার আইনজীবী নিহার হোসেন ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তানজিন তিশা। তারও আগে গত ১২ জুলাই তাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল।
জামিন পাওয়ার পর তানজিন তিশা অভিযোগ অস্বীকার করে বলেন, ২৮ হাজার টাকার শাড়ি আত্মসাৎ বা প্রতারণার সঙ্গে তিনি জড়িত নন। আইনকে শ্রদ্ধা করেন বলেই আদালতে হাজির হয়েছেন বলেও জানান তিনি।
মামলার অভিযোগে বলা হয়, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেন তানজিন তিশা। শাড়িটির প্রচারণা ও মূল্য পরিশোধের বিষয়ে প্রতিশ্রুতি দিলেও পরে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ২০২৫ সালে অনলাইন ফ্যাশন পেজটির অ্যাডমিন আমিনুল ইসলাম আদালতে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করেন।
মামলার পর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। তদন্ত শেষে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে উল্লেখ করে আদালতে প্রতিবেদন জমা দেয় পুলিশ।
পরে ওই প্রতিবেদন আমলে নিয়ে গত ১২ জুলাই তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়।
তবে তানজিন তিশা মামলাটিকে ভিত্তিহীন দাবি করে অভিযোগ অস্বীকার করেছেন। তার ভাষ্য, মামলায় তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা তথ্য দেওয়া হয়েছে।
The post শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





