ভিসি পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল
মধ্যরাতেও উত্তাল প্রকৌশল ক্যাম্পাস চুয়েট
- ভয়ভীতি ও হুমকির প্রতিবাদে মধ্যরাতে চুয়েটে প্রকৌশল শিক্ষার্থীদের বিশাল বিক্ষোভ মিছিল
- ড. শরীফুল আলমের নিয়োগ বাতিল করে ড.
প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষাঙ্গনে অস্থিরতার মধ্যেই গভীর রাতে মুখরিত হয়ে উঠেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। উচ্চশিক্ষা ও প্রযুক্তি গবেষণার এই শীর্ষ প্রতিষ্ঠানে প্রশাসনিক বিরোধের জেরে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও প্রকৌশল শিক্ষার্থীদের ওপর বিভিন্ন মহল থেকে আসা চাপ, ভয়ভীতি প্রদর্শন এবং হুমকির অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর প্রথম প্রহরে (রাত ১২টায়) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে সদ্য সাবেক উপাচার্য ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে পুনর্বহালের দাবিতে আন্দোলন জোরদার করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার, ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টা থেকেই চুয়েটের বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে স্বাধীনতা চত্বরে জড়ো হতে থাকেন। পরবর্তীতে ২৯ সেপ্টেম্বর রাত ১২টায় মূল মিছিলটি শুরু হয়ে চুয়েটের আবাসিক এলাকার গোলচত্বর প্রদক্ষিণ করে পুনরায় স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা ‘প্রত্যাখ্যান, প্রত্যাখ্যান, অনলাইন ভিসি প্রত্যাখ্যান’, ‘মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’ সহ বিভিন্ন স্লোগান দেন।
যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিব হাসান গণমাধ্যমকর্মীদের জানান, “অনেকেই মনে করতে পারেন আমাদের আন্দোলনে জনবল কমে যাচ্ছে। আজকের মিছিলের উপস্থিতিই তাদের এই মিথ্যা কথার জবাব।”
একই বর্ষের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আসাদুল্লাহ হিল গালিব হুঁশিয়ারি দিয়ে গণমাধ্যমকর্মীদের জানান, “আমাদের এই চলমান আন্দোলনে কতিপয় মহল হুমকি, ভয়ভীতি প্রদর্শন করছেন। পরিবারের সদস্যদের ক্ষতি করার চেষ্টা করছেন। আমরা তাদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, হুমকি দিয়ে আমাদের এই আন্দোলন দমানো যাবে না। আমাদের গণতান্ত্রিক দাবি একটাই, কুয়েটের অধ্যাপক ড. শরীফুল আলমকে উপাচার্য পদে নিয়োগের প্রজ্ঞাপন বাতিল চাই। অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদে পুনর্বহাল চাই।”
এদিকে মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে চুয়েটের প্রধান ফটকে সর্বাত্মক অচলাবস্থা (কমপ্লিট শাটডাউন) ও কঠোর অবস্থান কর্মসূচি পালন করবেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পাশাপাশি সকাল থেকে দিনব্যাপী প্রধান ফটকে খেলাধুলা কার্যক্রম চলবে এবং দুপুর ১টা ৩০ মিনিটে ‘মুখোশ মিছিল’ অনুষ্ঠিত হবে বলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা জানিয়েছেন।
//ডিবিটেক/টিএসি/এসএমপি/ইএমএস//