পাঁচ দিনের সফরে চট্টগ্রাম বন্দরে চীনের ৩ যুদ্ধজাহাজ

চট্টগ্রাম: পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে চীনা নৌবাহিনীর ৩টি অত্যাধুনিক যুদ্ধজাহাজ। জাহাজগুলো হলো- গাইডেড-মিসাইল ফ্রিগেট দ্য সিং, থাং শান ও থাই হু। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাহাজগুলো চট্টগ্রাম বন্দরের জেটিতে পৌঁছালে গান স্যালুট ও সুসজ্জিত সামরিক ব্যান্ডের সুরের মধ্য দিয়ে চীনা নৌবাহিনীর সদস্যদের উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। এ সময় বাংলাদেশ ও […] The post পাঁচ দিনের সফরে চট্টগ্রাম বন্দরে চীনের ৩ যুদ্ধজাহাজ first appeared on Sarabangla | Breaking News |

পাঁচ দিনের সফরে চট্টগ্রাম বন্দরে চীনের ৩ যুদ্ধজাহাজ
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ২২:০০  

চট্টগ্রাম: পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে চীনা নৌবাহিনীর ৩টি অত্যাধুনিক যুদ্ধজাহাজ। জাহাজগুলো হলো- গাইডেড-মিসাইল ফ্রিগেট দ্য সিং, থাং শান ও থাই হু।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাহাজগুলো চট্টগ্রাম বন্দরের জেটিতে পৌঁছালে গান স্যালুট ও সুসজ্জিত সামরিক ব্যান্ডের সুরের মধ্য দিয়ে চীনা নৌবাহিনীর সদস্যদের উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। এ সময় বাংলাদেশ ও চীনের জাতীয় পতাকা প্রদর্শন করা হয়।

আইএসপিআর সূত্রে জানা গেছে, শুভেচ্ছা সফরকালে চীনা প্রতিনিধিদল চট্টগ্রাম নৌ অঞ্চল ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি তারা চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করবেন। এ সফরের মধ্য দিয়ে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বাংলাদেশ ও চীনের নৌবাহিনীর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে।

পাঁচ দিনের সফর শেষে আগামী ২১ সেপ্টেম্বর চীনা নৌবাহিনীর যুদ্ধজাহাজ তিনটি বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।

The post পাঁচ দিনের সফরে চট্টগ্রাম বন্দরে চীনের ৩ যুদ্ধজাহাজ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.