দক্ষিণ কোরিয়ার ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন করলেন যোগাযোগমন্ত্রী

ঢাকা: দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের সেন্ট্রাল ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার এবং ঐতিহাসিক ইনচিয়ন ব্রিজ মিউজিয়াম পরিদর্শন করেছেন বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা, যানজট নিরসন এবং দীর্ঘ সেতু নির্মাণ ও রক্ষণাবেক্ষণের অত্যাধুনিক প্রযুক্তির অভিজ্ঞতা অর্জনের অংশ হিসেবে তার এই বিশেষ পরিদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিদর্শনকালে […] The post দক্ষিণ কোরিয়ার ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন করলেন যোগাযোগমন্ত্রী first appe

দক্ষিণ কোরিয়ার ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন করলেন যোগাযোগমন্ত্রী
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ২২:০০  

ঢাকা: দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের সেন্ট্রাল ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার এবং ঐতিহাসিক ইনচিয়ন ব্রিজ মিউজিয়াম পরিদর্শন করেছেন বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা, যানজট নিরসন এবং দীর্ঘ সেতু নির্মাণ ও রক্ষণাবেক্ষণের অত্যাধুনিক প্রযুক্তির অভিজ্ঞতা অর্জনের অংশ হিসেবে তার এই বিশেষ পরিদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পরিদর্শনকালে শেখ রবিউল আলম সেন্ট্রাল ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের কার্যক্রম ঘুরে দেখেন। তিনি আধুনিক ট্রাফিক ও যানজট নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা, স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যালিং সিস্টেম, ডিজিটাল মনিটরিং এবং সার্বিক ট্রাফিক নজরদারি কার্যক্রমের বিভিন্ন কারিগরি দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা সেন্টারের কার্যক্রমের ওপর বিস্তারিত ব্রিফিং দেন। ঢাকা তথা বাংলাদেশের ক্রমবর্ধমান শহুরে ট্রাফিক ম্যানেজমেন্ট ব্যবস্থার আধুনিকায়নে এসব প্রযুক্তির কার্যকারিতা ও প্রয়োগ নিয়ে মন্ত্রীর সঙ্গে তাঁদের বিস্তারিত আলোচনা হয়।

পরে শেখ রবিউল আলম ইনচিয়ন ব্রিজ মিউজিয়াম পরিদর্শন করেন। সমুদ্রের বুকে দীর্ঘ সেতু নির্মাণের নানামুখী চ্যালেঞ্জ, এর প্রকৌশলবিদ্যা, অত্যাধুনিক নির্মাণশৈলী এবং অপারেশন ও মেইনটেন্যান্সের নানা কৌশল তিনি ঘুরে দেখেন।

মিউজিয়ামে প্রদর্শিত মডেল ও প্রামাণ্যচিত্রের মাধ্যমে সেতু নির্মাণ ও ব্যবস্থাপনার অত্যাধুনিক প্রযুক্তি এবং এর কারিগরি দিক সম্পর্কে তিনি ধারণা লাভ করেন।

এ সময় শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশের প্রধান নদীগুলোর ওপর নির্মিত এবং ভবিষ্যৎ মেগা সেতুগুলোর রক্ষণাবেক্ষণ ও টোল ব্যবস্থাপনায় এ ধরনের আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞতা অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা রাখতে পারে।

The post দক্ষিণ কোরিয়ার ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন করলেন যোগাযোগমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.