আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক বাতিল

ঢাকা: সোমবার (২১ সেপ্টেম্বর) আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনিরের সই করা একটি চিঠি থেকে বিষয়টি জানা গেছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে এ বৈঠক হওয়ার কথা ছিল। আর বাতিল করার কারণ হিসেবে বলা হয়, ১৭ সেপ্টেম্বর বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/কর্তৃপক্ষের […] The post আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক বাতিল first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainm

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক বাতিল
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ২২:০০  

ঢাকা: সোমবার (২১ সেপ্টেম্বর) আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনিরের সই করা একটি চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে এ বৈঠক হওয়ার কথা ছিল। আর বাতিল করার কারণ হিসেবে বলা হয়, ১৭ সেপ্টেম্বর বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/কর্তৃপক্ষের সঙ্গে প্রস্তুতিমূলক সভায় আইনশৃঙ্খলা বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার প্রেক্ষিতে পুনরায় এ বিষয়ে আলোচনার পুনরায় পৃথক সভার প্রয়োজন নাই।

এতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ নির্বাচনি এলাকার শূন্য আসনের নির্বাচন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সাধারণ নির্বাচনের বিষয়ে অদ্য ১৭ সেপ্টেম্বর বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/কর্তৃপক্ষের সঙ্গে প্রস্তুতিমূলক সভা আয়োজন করা হয়। ওই সভায় আইনশৃঙ্খলা বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার প্রেক্ষিতে পুনরায় এ বিষয়ে আলোচনার আবশ্যকতা না থাকায় আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠেয় আইনশৃঙ্খলা বিষয়ক সভাটি নির্দেশক্রমে বাতিল করা হলো।

এরআগে, এই বৈঠকের জন্য সময় নির্ধারণ করা হয়েছিল ১৬ সেপ্টেম্বর। এরপর তা পরিবর্তন করে করা হয় ২১ সেপ্টেম্বর এবং আজ আন্তঃমন্ত্রণালয় বৈঠক সভা শেষে তা বাতিল করা হলো।

চিঠিটি যাদের বরাবর পাঠানো হয়েছে তারা হলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিজিবি, কোস্টগার্ড, আনসার-ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি ও র‌্যাবের মহাপরিচালক এবং এসবি, ডিবি ও সিআইডির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক।

The post আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক বাতিল first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.