কুরআন, হাদিস ও নামাজের সময়সূচিসহ অনলাইন সেবায় নতুন অ্যাপ
ইসলামিক অ্যাপ ‘প্রিয় মুসলিম’
- দৈনন্দিন প্রয়োজনীয় ধর্মীয় তথ্য এক জায়গায় দিতে 'প্রিয় মুসলিম' নামে একটি ওয়েবে প্ল্যাটফর্ম চালু
- এতে বাংলাদেশের ৬৪ জেলার নামাজের সময়সূচি, ১১৪টি সূরার অডিও, মাসআলা এবং ডিজিটাল তসবিহ সুবিধা
- সাইবার ড্যাশবোর্ড ও প্রযুক্তি ব্যবহার করে যাকাত ক্যালকুলেটরসহ ৫০০+ হাদিস ও ২৫০+ মাসআলা যুক্ত হচ্ছে
তথ্যপ্রযুক্তি ও ওয়েব ইঞ্জিনিয়ারিংকে কাজে লাগিয়ে দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন ধর্মীয় সেবা ও তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’ নামে একটি নতুন ওয়েব অ্যাপ চালু করা হয়েছে। কুরআন, হাদিস, নামাজের সময়সূচি, দোয়া, মাসআলা-মাসায়েল, যাকাত ক্যালকুলেটর এবং ডিজিটাল তসবিহ-সহ নানা সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে এই ডিজিটাল প্ল্যাটফর্মে।
উদ্যোক্তারা জানিয়েছেন, ওয়েবসাইটটিতে (
প্ল্যাটফর্মটির কুরআন সেকশনে ১১৪টি সূরার আরবি টেক্সট, সঠিক বাংলা অনুবাদ ও অনলাইন অডিও তিলাওয়াতের প্রযুক্তি যুক্ত করা হয়েছে। একইসাথে হাদিস বিভাগে বুখারি, মুসলিম ও তিরমিজিসহ নানা সূত্রের নির্ভরযোগ্য সংকলন যুক্ত রয়েছে।
ওয়েব অ্যাপটির উদ্যোক্তা তৌফিকুল ইসলাম জানান, প্ল্যাটফর্মটিতে ৫০০টির বেশি হাদিস এবং ২৫০টির বেশি গুরুত্বপূর্ণ মাসআলা ডাটাবেজে যুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে। ওয়েব প্রযুক্তি ও সফটওয়্যার ব্যবহারের ফলে এটি ব্যবহারকারীদের জন্য একটি কেন্দ্রীয় অনলাইন ইসলামিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
//ডিবিটেক/ এআইএ/এসএমই/এমআইএসটি//





