স্কাইলাইন ক্যামেরা ও আল্ট্রা-স্লিম ডিজাইনের নতুন স্মার্টফোন উন্মোচন
কার্ভড ডিসপ্লে নিয়ে বাজারে আসছে ভিভো ভি৮০ লাইট
- তরুণ পেশাজীবীদের জন্য প্রিমিয়াম কার্ভড ডিসপ্লে প্রযুক্তির নতুন স্মার্টফোন উন্মোচন
- আল্ট্রা-স্লিম ইউনিবডি কাঠামো, সহজ গ্রিপ ও দৃষ্টি নন্দন স্কাইলাইন ক্যামেরা মডিউল সংযোজন
- বাজারে পাওয়া যাবে সিল্ক হোয়াইট এবং স্যাফায়ার ব্লু রঙের দুটি নান্দনিক সংস্করণে
তরুণ পেশাজীবীদের আধুনিক লাইফস্টাইল ও উন্নত ডিসপ্লে প্রযুক্তির অভিজ্ঞতা দিতে দেশের বাজারে নতুন স্মার্টফোন 'ভিভো ভি৮০ লাইট' আনার ঘোষণা দিয়েছে প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। ২৪ আগস্ট, সোমবার সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়। 'স্লে এভরি এজ' ধারণাকে সামনে রেখে উদ্ভাবনী প্রকৌশল নকশায় তৈরি করা হয়েছে ডিভাইসটি।
স্মার্টফোনটির অন্যতম প্রধান কারিগরি আকর্ষণ হলো এর বিশেষ কার্ভড ডিসপ্লে প্রযুক্তি। ডিসপ্লের মসৃণ বাঁকানো প্রান্তগুলো ডিভাইসের কাঠামোর সঙ্গে সূক্ষ্মভাবে সংযুক্ত হয়ে ব্যবহারকারীকে প্রিমিয়াম অভিজ্ঞতা প্রদান করে। ডিসপ্লে ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি এতে ব্যবহার করা হয়েছে আল্ট্রা-স্লিম ইউনিবডি ডিজাইন, যা দীর্ঘ সময় ধরে স্ক্রলিং, গেমিং, ভিডিও কনটেন্ট উপভোগ কিংবা যোগাযোগের ক্ষেত্রে আরামদায়ক ও সহজ গ্রিপ নিশ্চিত করে।
ফটোগ্রাফি ও অপটিক্যাল প্রযুক্তিতে বৈচিত্র্য আনতে ফোনটির পেছনের অংশে যুক্ত করা হয়েছে স্বতন্ত্র নকশার স্কাইলাইন ক্যামেরা। আড়াআড়ি ক্যামেরা মডিউল এবং আধুনিক আলোক প্রতিফলন প্রকৌশল বিভিন্ন কোণ থেকে ডিভাইসটিকে দৃষ্টিনন্দন করে তোলে।
ভিভো ভি৮০ লাইট স্মার্টফোনটি সিল্ক হোয়াইট এবং স্যাফায়ার ব্লু—এই দুটি নান্দনিক রঙে বাজারে অবমুক্ত করা হচ্ছে। মার্জিত ফিনিশিং ও প্রকৌশলগত মান বিবেচনায় কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত ব্যবহারে স্মার্টফোনটি প্রযুক্তিপ্রেমীদের বাড়তি সুবিধা দেবে বলে দাবি সংশ্লিষ্টদের।
//ডিবিটেক/ জেডএইচপি/এমআইএস//





