এআই ক্যামেরা ফিচারে জনপ্রিয় ৫ স্মার্টফোন
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে বর্তমানে স্মার্টফোনের ক্যামেরায় যুক্ত হচ্ছে নানা চমকপ্রদ ফিচার। ছবি ও ভিডিওর স্পষ্টতা, রঙ এবং উজ্জ্বলতা স্বয়ংক্রিয়ভাবে বাড়িয়ে তুলতে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো এখন এআই-ভিত্তিক নানা সুবিধা যুক্ত করছে। বাজারে থাকা সেরা এআই ক্যামেরা সমৃদ্ধ কয়েকটি উল্লেখযোগ্য ফ্ল্যাগশিপ ও মিড-রেঞ্জ স্মার্টফোনের বিবরণ নিচে তুলে ধরা হলো।
স্যামসাং গ্যালাক্সি এস২৬ আল্ট্রা
স্যামসাংয়ের এই প্রিমিয়াম ফ্ল্যাগশিপে রয়েছে 'গ্যালাক্সি এআই' স্যুটসহ 'ফটো অ্যাসিস্ট' ও 'ক্রিয়েটিভ স্টুডিও'-র মতো সুবিধা।
ক্যামেরা সেটআপ: পেছনে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি, ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফোটো (৫এক্স অপটিক্যাল জুম), ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এবং ১০ মেগাপিক্সেল টেলিফোটো (৩এক্স জুম) লেন্স। সামনে রয়েছে ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
অন্যান্য ফিচার: স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর, ৬.৯ ইঞ্চি কিউএইচডি+ ডাইনামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে (১২০ হার্টজ) এবং ৬০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ব্যাটারি।
গুগল পিক্সেল ১০
গুগলের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ এই ফোনে রয়েছে 'ক্যামেরা কোচ', 'অটো বেস্ট টেক', 'ফেস আনব্লার' এবং 'টপ শট'-এর মতো অনন্য ফিচার।
ক্যামেরা সেটআপ: ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি, ১০.৮ মেগাপিক্সেল টেলিফোটো (৫এক্স জুম) এবং ১৩ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স। সামনে ১০.৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
অন্যান্য ফিচার: টেনসর জি৫ চিপসেট, ৬.৩ ইঞ্চি ফুল এইচডি+ ওলেড ডিসপ্লে এবং ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৪,৯৭০ এমএএইচ ব্যাটারি।
আইফোন ১৭ প্রো ম্যাক্স
অ্যাপল ইন্টেলিজেন্স ও ভিজ্যুয়াল ইন্টেলিজেন্সের সমন্বয়ে তৈরি এই ফোনটিতে স্পেশাল রিফ্রেমিং, নাইট মোড এবং 'ক্লিন আপ'-এর মতো এআই সুবিধা রয়েছে।
ক্যামেরা সেটআপ: পেছনে ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা (প্রাইমারি, আল্ট্রাওয়াইড ও ৪এক্স অপটিক্যাল জুমের টেলিফোটো)। সামনে অটোফোকাসসহ ১৮ মেগাপিক্সেলের ক্যামেরা।
অন্যান্য ফিচার: এ১৯ প্রো চিপসেট, ৬.৯ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে এবং দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ।
ভিভো এক্স৩০০ প্রো
জাইস ব্র্যান্ডের ক্যামেরা প্রযুক্তি ব্যবহার করা এই ফোনে পাওয়া যাবে 'এআই টেলিফোটো ট্র্যাকিং' এবং 'এআই ফোটো স্টুডিও' ফিচার।
ক্যামেরা সেটআপ: পেছনে ২০০ মেগাপিক্সেল টেলিফোটো (৩.৫এক্স জুম), ৫০ মেগাপিক্সেল সনি প্রাইমারি সেন্সর এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স। সামনেও রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
অন্যান্য ফিচার: মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ প্রসেসর, ৬.৭৮ ইঞ্চি ডিসপ্লে এবং ৯০ ওয়াট চার্জিং সমর্থিত ৬,৫১০ এমএএইচ ব্যাটারি।
ওয়ানপ্লাস ১৩আর
মিড-রেঞ্জ বাজেটে এআই ফটোগ্রাফির জন্য এতে রয়েছে 'এআই আনব্লার', 'এআই ডিটেইল বুস্ট' এবং 'এআই রিফ্লেকশন ইরেজার'।
ক্যামেরা সেটআপ: ৫০ মেগাপিক্সেল সনি প্রাইমারি, ৫০ মেগাপিক্সেল টেলিফোটো (২এক্স জুম) ও ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স। সেলফির জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।
অন্যান্য ফিচার: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর, ৬.৭৮ ইঞ্চি ডিসপ্লে এবং ৮০ ওয়াট চার্জিং সমর্থিত ৬,০০০ এমএএইচ ব্যাটারি।
ডিবিটেক/বিএমটি । সূত্র: গ্যাজেটস৩৬০





