ঈদ উৎসবে তরুণদের আনন্দ বাড়াতে বাজারে ভিভো ওয়াই৩১ডি
রমজানের ঈদকে সামনে রেখে বাংলাদেশের তরুণদের উৎসবের আনন্দ আরও বাড়াতে নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩১ডি বাজারে এনেছে ভিভো। উৎসবের আবহকে আরও ফুটিয়ে তুলতে ফোনটি বাংলাদেশে বিশেষ ফেস্টিভ রেড রঙে আনা হয়েছে।
ভিভোর মতে, এই রঙটি উৎসবের উষ্ণতা ও আনন্দের প্রতীক এবং বাংলাদেশের সাংস্কৃতিক আবহের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্বাচন করা হয়েছে।
ব্যবহারকারীদের দীর্ঘ সময় ফোন ব্যবহারের সুবিধা দিতে এতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী ৭২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্লু-ভোল্ট ব্যাটারি। একবার চার্জ দিলে টানা প্রায় ১৩ দশমিক ২ ঘণ্টা গেমিং, ১৪ ঘণ্টার বেশি নেভিগেশন এবং প্রায় ২৭ ঘণ্টা ভিডিও দেখার সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সেহরি থেকে গভীর রাত পর্যন্ত অনলাইন যোগাযোগ ও বিনোদনের চাহিদা বিবেচনায় রেখে এই স্মার্টফোনটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে ভিভো। দীর্ঘস্থায়ী ব্যাটারি, উৎসবমুখী নকশা এবং সংগীতনির্ভর প্রচারণার মাধ্যমে এটি তরুণদের রমজান ও ঈদ উদযাপনের অভিজ্ঞতাকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
২৪ হাজার ৯৯৯ টাকা থেকে শুরু হওয়া ভিভো ওয়াই৩১ডি এখন সারা দেশের ভিভো অনুমোদিত বিক্রয়কেন্দ্রে পাওয়া যাচ্ছে।
নতুন ফোনটির প্রচারে জনপ্রিয় সংগীতশিল্পী জেফার ও মুজা–কে নিয়ে একটি বিশেষ থিম সং বা অ্যান্থেম তৈরি করেছে ভিভো। গানটি ইতোমধ্যে অনলাইনে জনপ্রিয়তা পেয়েছে এবং ব্যবহারকারীরা এটি ব্যবহার করে সামাজিক মাধ্যমে রিল, নাচের ভিডিও ও নানা সৃজনশীল কনটেন্ট তৈরি করছেন।
ডিবিটেক/টিআরএস/ইকে



