বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্মে থাকছে সব খেলা
টফিতে ইপিএল ম্যাচের সরাসরি সম্প্রচার শুরু
- প্রিমিয়ার লিগের ৩৮০টি ম্যাচ সরাসরি সম্প্রচার।
- ফুল এইচডি ও তিনটি ডিভাইসে দেখার সুযোগ।
- ১০ মাসের পাস ৬৪৯ টাকায় উপলব্ধ।
২০২৬-২৭ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল)-এর সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচারের কথা নিশ্চিত করেছে বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম টফি। ৩৮ সপ্তাহজুড়ে চলা টুর্নামেন্টের ৩৮০টি ম্যাচই দর্শকেরা ফুল এইচডিতে সরাসরি উপভোগ করতে পারবেন।
২৩ আগস্ট, রবিবার টফির পক্ষ থেকে জানানো হয়, দর্শকেরা ১০ মাস মেয়াদের পুরো টুর্নামেন্ট প্যাক কিনতে পারবেন ৬৪৯ টাকায়। এছাড়া ৩০ দিনের জন্য ৯৯ টাকার 'শর্ট ইপিএল পাস' বাজারে আনা হয়েছে। উভয় প্যাকের মাধ্যমে একসাথে তিনটি ডিভাইসে ম্যাচ দেখার সুবিধা রয়েছে। পাশাপাশি টফিতে থাকা অন্যান্য আন্তর্জাতিক চ্যানেলের মাধ্যমে উয়েফা চ্যাম্পিয়নস লিগ, বুন্দেসলিগা ও এফএ কাপের বিভিন্ন খেলা উপভোগ করা যাবে।
টফির প্রধান মোদাসসের আহমেদ বলেন, ফিফা বিশ্বকাপ ২০২৬ টফির জন্য একটি স্মরণীয় অধ্যায় ছিলো। লাখো ফুটবলপ্রেমী বিশ্বের সবচেয়ে বড় টুর্নামেন্ট দেখতে তাদের প্ল্যাটফর্ম বেছে নিয়েছিলেন। সেই সাফল্যের ধারাবাহিকতায় বাংলাদেশের দর্শকদের জন্য প্রিমিয়ার লিগের আরেকটি মৌসুম নিয়ে আসতে পেরে তারা আনন্দিত বলে জানান। দর্শকদের স্বাচ্ছন্দ্যদায়ক অভিজ্ঞতার কথা বিবেচনা করে টফি নিরলস কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
//ডিবিটেক/এইচসিপি/এসএমই//





