অবসরে যাওয়া কর্মকর্তা-কর্মচারীদের চেক প্রদান অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রীর নতুন পরিকল্পনা ঘোষণা

এফডিসির প্রযুক্তিগত উন্নয়নে ২০০ কোটি টাকার থোক বরাদ্দ দাবি কর্মীদের

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) প্রযুক্তিগত আধুনিকায়ন ও ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে সরকারের কাছে ২০০ কোটি টাকার থোক বরাদ্দ চেয়েছেন প্রতিষ্ঠানটির কর্মীরা।

এফডিসির প্রযুক্তিগত উন্নয়নে ২০০ কোটি টাকার থোক বরাদ্দ দাবি কর্মীদের
২৩ জুন, ২০২৬ ১৫:০৭  

বৈশ্বিক ধকল কাটিয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) প্রযুক্তির আধুনিকায়ন ঘটিয়ে দেশের রাজস্ব আয়ে ভূমিকা রাখতে চান প্রতিষ্ঠানটির কর্মীরা। এই লক্ষ্য বাস্তবায়নে সরকারের কাছে ২০০ কোটি টাকার থোক বরাদ্দ দাবি করেছেন তারা। 

২৩ জুন, মঙ্গলবার কাওরান বাজারে বিএফডিসির সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরীর কাছে এই আবেদন জানানো হয়। অনুষ্ঠানটিতে প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপে আরও ৭ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর হাতে আনুতোষক ও ছুটি নগদায়নের চেক তুলে দেওয়া হয়। প্রতিমন্ত্রী পর্যায়ক্রমে কিস্তির মাধ্যমে বাকি সব পাওনাদারের পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দেন।

​অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, সরকারের অনেক করপোরেশনেরই সম্ভাবনা থাকা সত্ত্বেও আন্তরিকতার অভাব রয়েছে। বিএফডিসিকে স্বনির্ভর করতে বিটিভি ও এফডিসির যৌথ উদ্যোগে শিগগিরই একটি ‘প্রতিভা অন্বেষণ’ কর্মসূচি শুরু হবে।

সভাপতির বক্তব্যে বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি জানান, আরও ৪৯ জন পাওনাদার বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন এবং তাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত

সচিব শাহ আলম জানান, আগামী অর্থ বছরের মধ্যেই বিএফডিসি ফিল্মসিটির কাজ শেষ হবে। অনুষ্ঠানে জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক হেলাল খান, যুগ্ম সম্পাদক খালেদ আলম মুন্না, পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন এবং বিএফডিসির সাধারণ সম্পাদক জিএম সাঈদ উপস্থিত ছিলেন।
​//ডিবিটেক/এসএইচ/ইক//