ডিজিটাল হেলথকেয়ার সেবা দেবে গ্রামীণ হেলথটেক লিমিটেড
গ্রামীণফোনের কর্মীদের জন্য চালু হলো 'সুখী' অ্যাপ
- জিপিসি এজেন্টরা ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা পাবেন।
- পরীক্ষায় ৪০% ও ওষুধে ১০% ছাড় প্রযোজ্য।
- চুক্তি স্বাক্ষর করেন শরীফ মাহমুদ ও সোলায়মান।
গ্রামীণফোনের ডিস্ট্রিবিউশন হাউস ফিল্ড ফোর্স এবং গ্রামীণফোন সেন্টার (জিপিসি) এজেন্টদের জন্য ‘সুখী’ ডিজিটাল হেলথকেয়ার অ্যাপের মাধ্যমে সেবা চালু করা হয়েছে। গ্রামীণ হেলথটেক লিমিটেড (জিএইচএল)-এর সাথে কৌশলগত পার্টনারশিপের মাধ্যমে এই সুবিধাজনক পদক্ষেপ গ্রহণ করা হয়।
উদ্যোগটির আওতায় নিবন্ধিত ব্যক্তিরা ‘সুখী’ অ্যাপ থেকে সারা বছর ২৪ ঘণ্টা বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ এবং ডিজিটাল প্রেসক্রিপশন পাবেন। এছাড়া হোম ল্যাব টেস্টে সর্বোচ্চ ৪০ শতাংশ এবং অনলাইনে ওষুধ কেনায় ১০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে বলে জানানো হয়। গ্রামীণফোনের হেড অব সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন মোহাম্মদ শরীফ মাহমুদ খান এবং গ্রামীণ হেলথটেকের সিবিটিও মোহাম্মদ সোলায়মান রাসেল সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেন।
২৩ আগস্ট, রবিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে গ্রামীণফোনের সিএমও ফারহা নাজ জামান জানান, ফিল্ড ফোর্স ও এজেন্টদের স্বাস্থ্যসুরক্ষা তাদের প্রধান অগ্রাধিকার এবং ২৪/৭ ডাক্তারের পরামর্শ কর্মীদের কাজের গুণমান উন্নত করবে। জিএইচএলের সিইও ড. আহমদ আরমান সিদ্দিকী দাবি করেন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসেবাকে সাশ্রয়ী করার ক্ষেত্রে এই প্রকল্প একটি বড় উদাহরণ সৃষ্টি করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/ এমআরপি/এসএমই//





