২০২৬-২৭ সেশনের সিনিয়র রোভার মেট নির্বাচিত হলেন ইউসুফ ও ইন্না

নোবিপ্রবি রোভার স্কাউটে নতুন নেতৃত্ব

  • নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপে ২০২৬-২৭ সেশনের জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে।
  • সিনিয়র রোভার মেট পদে মোহাম্মদ ইউসুফ শেখ এবং গার্লস ইন সিনিয়র রোভার মেট পদে উম্মে হাবিবা ইন্না দায়িত্ব পেয়েছেন।
  • নতুন মেটদ্বয় সেশনের মানবিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব প্রদান করবেন।

নোবিপ্রবি রোভার স্কাউটে নতুন নেতৃত্ব
২১ আগষ্ট, ২০২৬ ০৯:৩১  

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) রোভার স্কাউট গ্রুপে ২০২৬–২৭ সেশনের জন্য সিনিয়র রোভার মেট ও গার্লস ইন সিনিয়র রোভার মেট নির্বাচিত হয়েছেন দুই শিক্ষার্থী।

নবগঠিত এই নেতৃত্বে সিনিয়র রোভার মেট হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ইউসুফ শেখ। অন্যদিকে, একই শিক্ষাবর্ষের অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী উম্মে হাবিবা ইন্না নির্বাচিত হয়েছেন গার্লস ইন সিনিয়র রোভার মেট হিসেবে।

নতুন দায়িত্বপ্রাপ্ত এই দুই শিক্ষার্থী ২০২৬–২৭ সেশনে নোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সার্বিক কার্যক্রমে নেতৃত্ব প্রদান করবেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ও বাইরে স্কাউটিংয়ের বিভিন্ন সামাজিক, মানবিক, দুর্যোগ মোকাবেলা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
//ডিবিটেক/এ্সএইচএম/এমআইএস//