১৩ জুলাই প্রি-অর্ডার শেষ , থাকছে বড় ব্যাটারি ও উন্নত ফিচার
বাংলাদেশে ভিভো ওয়াই৫০০-এর প্রি-অর্ডার শেষ হচ্ছে ১৩ জুলাই। ৮,১০০ এমএএইচ ব্যাটারি, ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং আইপি৬৯ সুরক্ষাসহ বিভিন্ন ফিচার নিয়ে বাজারে এসেছে স্মার্টফোনটি।
গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের বাজারে নতুন ভিভো ওয়াই৫০০ উন্মোচন করেছে। ডিভাইসটির প্রি-অর্ডার কার্যক্রম শেষ হচ্ছে ১৩ জুলাই।
প্রতিষ্ঠানটির তথ্যমতে, ভিভো ওয়াই৫০০-এ রয়েছে ৮,১০০ এমএএইচ ক্ষমতার ব্লুভোল্ট ব্যাটারি, যা একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহার করা সম্ভব। এতে রিভার্স চার্জিং ও বাইপাস চার্জিং সুবিধাও যুক্ত করা হয়েছে। উন্নত ব্যাটারি প্রযুক্তির কারণে দীর্ঘ সময় ব্যবহারের পরও ব্যাটারির সক্ষমতা ধরে রাখার দাবি করেছে প্রতিষ্ঠানটি।
স্মার্টফোনটিতে রয়েছে ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৫,০০০ নিটস ব্রাইটনেস। পাশাপাশি ডুয়াল স্টেরিও স্পিকার ও আই প্রোটেকশন মোড যুক্ত থাকায় ভিডিও দেখা, গেমিং ও অন্যান্য মাল্টিমিডিয়া ব্যবহারে উন্নত অভিজ্ঞতা পাওয়া যাবে।
পারফরম্যান্সের জন্য এতে ব্যবহৃত হয়েছে ৬ ন্যানোমিটার প্রসেসর। নির্মাতা জানিয়েছে, ডিভাইসটির আনতুতু বেঞ্চমার্ক স্কোর প্রায় ৬ লাখ ৮০ হাজার, যা একাধিক অ্যাপ একসঙ্গে ব্যবহারে এবং গেমিংয়ে ভালো পারফরম্যান্স নিশ্চিত করবে।
ফটোগ্রাফির জন্য ভিভো ওয়াই৫০০-এ রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি প্রধান ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। পাশাপাশি এআই ইরেজ ২.০, এআই রিটাচ ও চেঞ্জ স্কাইয়ের মতো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ছবি সম্পাদনার সুবিধাও যুক্ত করা হয়েছে।
দৈনন্দিন ব্যবহারে স্থায়িত্ব বাড়াতে স্মার্টফোনটিতে আইপি৬৯ মানের পানি ও ধুলাবালি প্রতিরোধী সুরক্ষা এবং এন্টি-ড্রপ আর্মর ডিজাইন ব্যবহার করা হয়েছে। এছাড়া এটি পার্ল হোয়াইট ও মিডনাইট ব্লু—এই দুটি রঙে পাওয়া যাচ্ছে।
প্রি-অর্ডার উপলক্ষে ক্রেতাদের জন্য কিছু অতিরিক্ত সুবিধা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে নির্দিষ্ট সময়ের ওয়ারেন্টি, শূন্য শতাংশ সুদে কিস্তি সুবিধা এবং অন্যান্য বিক্রয়-পরবর্তী সুবিধা।
//ডিবিটেক/সংবাদদাতা/সম্পাদনা//





