স্মার্টফোনেই ডাক্তার, পরীক্ষা, ওষুধ!
এলো জিডিএল ওয়াই ১০ ও ওয়াই ৩০। দেশের টেলিহেলথ খাতে অগ্রণী হয়ে দুটি ফোনেই রয়েঠে প্রি-লোডেড ‘সুখী’ অ্যাপ। ফলে ঘরে বসেই অডিও ও ভিডিও কলের মাধ্যমে চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন ব্যবহারকারী। হোম-ল্যাব টেস্ট এবং ওষুধ হোম ডেলিভারির ব্যবস্থাস্থায় রয়েছে অ্যাপটিতে।
গ্রামীণ হেলথটেক লিমিটেড (জিএইচএল) এবং গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেডের (জিডিএল) যৌথ অংশীদারিত্বে টেলিহেলথ সেবার অ্যাপ যুক্ত স্মার্টফোন দুটি দেশের দেশের মেবাইল বাজারে নতুন মাত্রা যুক্ত করলো।
সুখী অ্যাপযুক্ত ফোনটি একটি উদ্ভাবনী ডিজিটাল হেলথ ইকোসিস্টেম গড়ে তুলবে আশাবাদ ব্যক্ত করে গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান জানিয়েছেন, অ্যাপটির মাধ্যমে টেলিমেডিসিন, হোম-ল্যাব সার্ভিস, ওষুধ সরবরাহ, কেয়ারগিভার, মানসিক স্বাস্থ্য, পুষ্টি ও অ্যাম্বুলেন্স সেবাসহ ১৬টিরও বেশি সেবা পাওয়া যায়। অ্যাপটি দেশের ৬৪ জেলায় ৫ হাজারের বেশী সুখী সেবা কেন্দ্র’র মাধ্যমে সেবা বিস্তার করেছে।
অপরদিকে জিডিএল ব্যবস্থাপনা পরিচালক মো. জহুরুল হক বলেছেন, "আমাদের স্মার্টফোন ব্যবহারকারীরা এখন শুধুমাত্র যোগাযোগ নয়, বরং প্রয়োজনীয় ও সময়োপযোগী স্বাস্থ্যসেবা হাতের মুঠোয় পাচ্ছেন। গ্রাহকরা এখন তাদের হাতের ডিভাইস দিয়েই যে কোনো সময়, যে কোনো স্থান থেকে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শসহ প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন। এটি প্রযুক্তি ও মানবসেবার চমৎকার এক সমন্বয়।"







