৮১০০ এমএএইচ ব্যাটারির নতুন ফোন আনল ভিভো
বাংলাদেশে ৮১০০ এমএএইচ ব্যাটারির নতুন স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ লঞ্চ করেছে ভিভো। আজ ৮ জুলাই থেকে শুরু হওয়া প্রি-অর্ডারে আকর্ষণীয় উপহারসহ থাকছে আকর্ষণীয় মূল্যছাড় ও কিস্তি সুবিধা।
দিনের মাঝপথে স্মার্টফোনের চার্জ ফুরিয়ে যাওয়ার দুশ্চিন্তা দূর করতে বাংলাদেশে লঞ্চ হলো নতুন স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’। দিনজুড়ে নিরবচ্ছিন্ন ব্যবহারের জন্য এই ফোনে দেওয়া হয়েছে সেগমেন্টের সবচেয়ে বড় ৮১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। এক চার্জে এটি সর্বোচ্চ ১০ ঘণ্টা পাবজি গেমিং, ১৩.৫ ঘণ্টা নেভিগেশন এবং ৩৫ ঘণ্টা ভিডিও প্লেব্যাক সুবিধা দেবে। টানা ১০ ঘণ্টা ব্যবহারের পরও এতে প্রায় ৪০ শতাংশ চার্জ অবশিষ্ট থাকে। বড় ব্যাটারির পাশাপাশি এতে রিভার্স ও বাইপাস চার্জিং এবং ৬ বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি রয়েছে।
ফোনটিতে দেওয়া হয়েছে ১.৩৫ মিমি আল্ট্রা-ন্যারো বেজেলের ৬.৮৩ ইঞ্চির ১.৫কে ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্জ এবং পিক ব্রাইটনেস ৫০০০ নিটস। মসৃণ পারফরম্যান্সের জন্য এতে রয়েছে ৬ ন্যানোমিটার আল্ট্রা স্মুথ প্রসেসর (আনতুতু স্কোর ৬,৮০,০০০) এবং অরিজিন ওএস ৬। পার্ল হোয়াইট ও মিডনাইট ব্লু রঙে মেটালিক ফ্রেমের এই ফোনে আরও আছে ৫০ মেগাপিক্সেল সনি মেইন ক্যামেরা, ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং আইপি৬৯ আন্ডারওয়াটার ফটোগ্রাফি সুবিধা।
বাংলাদেশে ভিভো ওয়াই৫০০ ফোনটি দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এর ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩৬,৯৯৯ টাকা এবং ৬ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৪৩,৯৯৯ টাকা। আজ ৮ জুলাই থেকে ফোনটির প্রি-অর্ডার শুরু হয়েছে। প্রি-অর্ডার করলেই গ্রাহকরা পাবেন লিমিটেড এডিশন গিফট সেট (পেনপেন পুতুল, ফোন কভার, স্টিকার) এবং সর্বোচ্চ ৯ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা।
//ডিবিটেক/এফএইচআই/ইকে//





