তথ্যপ্রযুক্তি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম সম্প্রসারণে বিভিন্ন বিষয়ে আলোচনা

চুয়েট আইআইসিটির বোর্ড অব গভর্নরসের চতুর্থ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির বোর্ড অব গভর্নরসের চতুর্থ সভায় তথ্যপ্রযুক্তি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞ সদস্যরা অংশ নেন।

চুয়েট আইআইসিটির বোর্ড অব গভর্নরসের চতুর্থ সভা অনুষ্ঠিত
৮ জুলাই, ২০২৬ ১৩:১২  

তথ্যপ্রযুক্তি শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবন কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির বোর্ড অব গভর্নরসের চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে।

৮ জুলাই, বুধবার, চুয়েটের সিন্ডিকেট কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।

সভায় তথ্যপ্রযুক্তি শিক্ষা, গবেষণা কার্যক্রম, উদ্ভাবনী উদ্যোগ এবং ইনস্টিটিউটের সার্বিক উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ ইব্রাহিম খান, গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক এবং তথ্যপ্রযুক্তি ব্যবসা ইনকিউবেটরের পরিচালক ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক।

এ ছাড়া সভায় সদস্য হিসেবে অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল আজিম।

সভায় আরও উপস্থিত ছিলেন আইআইসিটির সহযোগী পরিচালক ড. মো. মঞ্জুর উল হাসান, সহকারী অধ্যাপক ড. সুজন চন্দ্র রায় এবং প্রভাষক রাবেয়া সাদিয়া।

সভায় আইআইসিটির একাডেমিক কার্যক্রম, গবেষণার সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়।

//ডিবিটেক/আইইএম/ইকে//