বাংলাদেশে ১ কোটি ৩২ লাখ ভিডিও সরাল টিকটক
২০২৬ সালের প্রথম প্রান্তিকে বাংলাদেশে গাইডলাইন লঙ্ঘনের কারণে ১ কোটি ৩২ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক। এছাড়া বিশ্বজুড়ে কোটি কোটি ভুয়া অ্যাকাউন্ট ও কমেন্ট মুছে ফেলা হয়েছে।
চলতি ২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি–মার্চ) কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটক
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথম তিন মাসে বাংলাদেশে গাইডলাইন লঙ্ঘনের দায়ে মোট ১ কোটি ৩২ লাখ ১৮ হাজার ৪টি ভিডিও সরিয়েছে টিকটক, যা এই সময়ে দেশে আপলোড হওয়া মোট কনটেন্টের প্রায় ০.৮ শতাংশ
ভিডিওর পাশাপাশি আপত্তিকর কমেন্ট এবং ভুয়া অ্যাকাউন্ট বন্ধেও কঠোর ছিল টিকটক
এছাড়া প্ল্যাটফর্মের নিরাপত্তা বজায় রাখতে ৮ কোটি ৬২ লাখ ৮৮ হাজার ৭০৫টি ভুয়া অ্যাকাউন্ট এবং ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারী সন্দেহে ২ কোটি ৫৭ লাখ ৬৪ হাজার ৩৭২টি অ্যাকাউন্ট মুছে দেওয়া হয়েছে
টিকটক জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত মডারেশন সিস্টেমের কারণে কোনো ভিউ হওয়ার আগেই কনটেন্ট শনাক্তের হার অনেক বেড়েছে
//ডিবিটেক/সিবিটি/ইকে//





