বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’

বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’
১৪ এপ্রিল, ২০২৬ ০০:০৩  

বাংলা নববর্ষ উপলক্ষে দেশের বাজারে নিজেদের নতুন স্মার্টফোন এক্স৮ডি উন্মোচন করেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার বাংলাদেশ। ফোনের দাম ধরা হয়েছে মাত্র ৩৮ হাজার ৯৯৯ টাকা। অনার এক্স৮ডি স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে তিনটি রঙে পাওয়া যাচ্ছে: লাইট ব্লুভেলভেট গ্রে এবং ভেলভেট ব্ল্যাক।

পহেলা বৈশাখ উপলক্ষে ডিভাইসটি উন্মোচন করা প্রসঙ্গে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, “পহেলা বৈশাখ বাংলাদেশের সবার জন্যই অনেক গুরুত্বপূর্ণ একটি উৎসব। অনার এক্স৮ডি বাজারে আনার মাধ্যমে এই উৎসবের অংশ হতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। আমরা চাই আমাদের ব্যবহারকারীরা সর্বাধুনিক প্রযুক্তির সাহায্যে এই উৎসবের রঙিন মুহূর্তগুলোকে খুব সহজেই ক্যামেরাবন্দী করুক এবং তাদের নতুন বছর শুরু হোক আনন্দমুখর পরিবেশে।”

অনার বাংলাদেশ জানিয়েছে, মাত্র ৭.৫ মিলিমিটারের আল্ট্রা-স্লিম ডিজাইন এবং ১৮৮ গ্রাম ওজনের এই ফোনটিতে রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারি। ১,০০০+ চার্জ সাইকেলের সক্ষমতা থাকায় ব্যাটারিটি প্রায় ছয় বছর পর্যন্ত নিরবচ্ছিন্ন ব্যবহার করা যাবে। 

ডিবিটেক/এসএম/ইকে