উড্ডয়নের কয়েক মিনিট পরই যান্ত্রিক ত্রুটি শনাক্ত; ৭০ যাত্রীকে বিকল্প ফ্লাইটে পাঠানো হয়েছে

ইঞ্জিনে ত্রুটি, জরুরি অবতরণ করল এয়ার অ্যাস্ট্রার চট্টগ্রামগামী ফ্লাইট

দেশের বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রার ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি ফ্লাইট উড্ডয়নের কয়েক মিনিট পর যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ফ্লাইটে থাকা ৭০ জন যাত্রীকে পরে বিকল্প ফ্লাইটে চট্টগ্রামে পাঠানো হয়।

ইঞ্জিনে ত্রুটি, জরুরি অবতরণ করল এয়ার অ্যাস্ট্রার চট্টগ্রামগামী ফ্লাইট
৫ জুলাই, ২০২৬ ২২:০১  

দেশের বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রার একটি চট্টগ্রামগামী ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণ পর যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

৫ জুলাই, রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে উড্ডয়নের মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যেই উড়োজাহাজটির একটি ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে।

পরিস্থিতি বিবেচনায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইলট তাৎক্ষণিকভাবে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন এবং উড়োজাহাজটি নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

ফ্লাইটটিতে মোট ৭০ জন যাত্রী ছিলেন। পরে তাদের বিকল্প ফ্লাইটের মাধ্যমে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

তবে উড়োজাহাজটিতে ঠিক কী ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, সে বিষয়ে এয়ার অ্যাস্ট্রা কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

//ডিবিটেক/এসআই/এমএ//