ক্যাশলেস লেনদেন ও বাংলা কিউআর ব্যবহারে এনআরবিসি ব্যাংকের দেশব্যাপী প্রচারাভিযান

মতিঝিলে র‌্যালির মাধ্যমে উদ্বোধন; ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর বিতরণ

দেশজুড়ে ক্যাশলেস লেনদেন এবং বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে প্রচারাভিযান শুরু করেছে এনআরবিসি ব্যাংক। মতিঝিলে র‌্যালির মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর বিতরণ করা হয়।

মতিঝিলে র‌্যালির মাধ্যমে উদ্বোধন; ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর বিতরণ
৫ জুলাই, ২০২৬ ২২:২১  

দেশব্যাপী ক্যাশলেস লেনদেন সম্প্রসারণ এবং বাংলা কিউআর ব্যবহারে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের উৎসাহিত করতে প্রচারাভিযান শুরু করেছে এনআরবিসি ব্যাংক।

প্রচারাভিযানের অংশ হিসেবে রোববার (৫ জুলাই) রাজধানীর মতিঝিল এলাকায় একটি র‌্যালির আয়োজন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. তৌহিদুল আলম খান প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. শাহীন হাওলাদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

র‌্যালি শেষে মতিঝিল এলাকার বিভিন্ন দোকানদারের কাছে ডিজিটাল পেমেন্ট গ্রহণের জন্য বাংলা কিউআর হস্তান্তর করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ড. মো. তৌহিদুল আলম খান বলেন, ‘এক দেশ, এক কিউআর’ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক বাংলা কিউআর চালু করেছে। সম্পূর্ণ ক্যাশলেস এই ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করেছে।

তিনি বলেন, এনআরবিসি ব্যাংকের প্লানেট (Planet) অ্যাপের মাধ্যমে গ্রাহকরা সহজেই বাংলা কিউআরের মাধ্যমে অর্থ পরিশোধ করতে পারছেন। ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন দোকান ও শপিংমল পর্যন্ত বাংলা কিউআর সরবরাহ করছে ব্যাংক, যাতে ব্যবসায়ীরা সহজে ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে পারেন।

তিনি আরও বলেন, ডিজিটাল লেনদেন সম্প্রসারণের মাধ্যমে স্বচ্ছ ও আধুনিক আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে এনআরবিসি ব্যাংক কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

//ডিবিটেক/জেএন/ইকে//