মেডএআই বাংলাদেশ ও ডিআরইউর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
ঘরে বসেই প্রযুক্তিনির্ভর চিকিৎসাসেবা পাবেন সাংবাদিক ও তাদের পরিবার
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং মেডএআই বাংলাদেশ লিমিটেড (MedAI)-এর মধ্যে সাংবাদিকদের স্বাস্থ্যসেবা সহজলভ্য করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং স্বাস্থ্য প্রযুক্তি প্রতিষ্ঠান মেডএআই বাংলাদেশ লিমিটেড (MedAI)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে ২ জুলাই, বৃহস্পতিবার ডিআরইউ-এর শফিকুল কবির মিলনায়তনে এক আনুষ্ঠানিক সভার মাধ্যমে এই চুক্তি স্বাক্ষরিত হয় সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, “আমরা আজ একটি গুরুত্বপূর্ণ চুক্তি করলাম। তবে আমাদের দোয়া থাকবে, চিকিৎসকের কাছে যেন যেতে না হয়। সুস্থতা আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত। সবাই সুস্থ থাকুন, পুষ্টিকর খাবার গ্রহণ করুন এবং স্বাস্থ্য সচেতন জীবনযাপন করুন।” অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিআরইউর সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুম, মেডএআই বাংলাদেশের ক্লিনিক্যাল টিমের হেড ডা. সুমাইয়া তাসনীম খান এবং হেড অব অপারেশন সুস্মিতা সাহা //ডিবিটেক/আরএম/ইকে//





