সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশজুড়ে তিন দিনব্যাপী উৎসবের আনুষ্ঠানিক যাত্রা
নজরুল বর্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশব্যাপী একযোগে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি বিশেষ স্মারক ডাকটিকিট প্রকাশ
২ জুলাই, বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
এসময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক ও টেলিযোগাযোগ সচিব বিলকিস জাহান রিমি, ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড অবমুক্ত করার পাশাপাশি সংস্কৃতি বিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।
বাংলাদেশ ডাক বিভাগ জাতীয় ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ দিবস এবং বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে নিয়মিত এ ধরনের স্মারক ডাকটিকিট প্রকাশ করে থাকে, যা ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে ভূমিকা রাখে।
তিন দিনব্যাপী এই উৎসবের মাধ্যমে কবির জীবন ও সাহিত্যকর্মকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে।
//ডিবিটেক/এসএ/এমআই//





