আসছে রবিবারে ফের মিলবে রবি’র আইফোন ১৭

আসছে রবিবারে ফের মিলবে রবি’র আইফোন ১৭
১৫ অক্টোবর, ২০২৫ ১৮:০৪  

চলতি মাসে দ্বিতীয়বারের মতো আগামী ১৯ অক্টোবর, রবিবার, ঠিক ১২৫ টাকা রিচার্জ করলেই রবি ব্যবহারকারীরা পেতে পারেন একদম নতুন একটি আইফোন ১৭ জেতার সুযোগ। অপারেটরটির ‘সুপার রবিবার আইফোন ১৭’ অফারে মিলবে এই সুযোগ। 

বুধবার (১৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবি এ তথ্য জানিয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১২ অক্টোবর, রবিবার গ্রাহকদের জন্য এই অফারটি দেয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে এই বছরের ‘সুপার রবিবার আইফোন ১৭’ । ওই দিন মাত্র ১২৫ টাকা রিচার্জ করে আইফোন ১৭ পেয়েছেন ররিশালের বাকেরগঞ্জ থানার মো. রাকিব গাজী। 

প্রতিষ্ঠানটি জানায়, এই অফারে অংশ নিতে আগামী ১৯ অক্টোবর (রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট) রবি গ্রাহকদের রবি অ্যাপ, এমএফএস (বিকাশ, নগদ ইত্যাদি), নিকটস্থ রিটেইল পয়েন্টসহ রবির রিচার্জ চ্যানেলগুলোর মাধ্যমে ১২৫ টাকা রিচার্জ করতে হবে।

সুপার রবিবার হলো রবির একটি বিশেষ অফার প্রোগ্রাম, যা প্রতি রবিবার রবি গ্রাহকদের জন্য চালু থাকে। এই দিনে গ্রাহকরা রবি থেকে পান নানা ধরনের পুরস্কার ও উপহার জেতার সুযোগ। ২০২৪ সালের ১০ নভেম্বর সুপার রবিবার ক্যাম্পেইন শুরু করে রবি আজিয়াটা পিএলসি। সুপার রবিবার আইফোন ১৭ ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে রবি’র ওয়েবসাইটের অফার পেইজে