ফুটবল উন্মাদনায় এলো লেনোভোর বিশ্বকাপ সংস্করণের এআই ল্যাপটপ

বাংলাদেশে এসেছে Lenovo Yoga Slim 7i Ultra FIFA World Cup 26 Edition। সীমিত সংস্করণের এই ল্যাপটপে রয়েছে বিশ্বকাপ–অনুপ্রাণিত ডিজাইন, ২.৮কে ডিসপ্লে, Copilot+ AI সক্ষমতা এবং উচ্চ পারফরম্যান্স হার্ডওয়্যার।

ফুটবল উন্মাদনায় এলো লেনোভোর বিশ্বকাপ সংস্করণের এআই ল্যাপটপ
১৫ জুন, ২০২৬ ১৬:৩৫  

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর FIFA World Cup 2026–এর উন্মাদনাকে প্রযুক্তিপ্রেমীদের আরও কাছাকাছি পৌঁছে দিতে বাংলাদেশের বাজারে বিশেষ সংস্করণের ল্যাপটপ নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। নতুন এই ডিভাইসটির নাম **Lenovo Yoga Slim 7i Ultra FIFA World Cup 26 Edition (83QK007HIN)**।

সীমিত সংস্করণের এই ল্যাপটপে বিশ্বকাপ–অনুপ্রাণিত বিশেষ ব্র্যান্ডিং, প্রিমিয়াম ডিজাইন এবং উন্নত এআই সক্ষমতার সমন্বয় করা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এটি শুধু একটি উচ্চমানের ল্যাপটপ নয়—ফুটবলপ্রেমী ও প্রযুক্তি অনুরাগীদের জন্য সংগ্রহে রাখার মতো একটি বিশেষ সংস্করণের ডিভাইস।

ম্যাচ দেখা এবং মাল্টিমিডিয়া অভিজ্ঞতাকে আরও উন্নত করতে এতে ব্যবহার করা হয়েছে ১৪ ইঞ্চির ২.৮কে POLED টাচ ডিসপ্লে, যা ১২০ হার্জ রিফ্রেশ রেট, ১০০ শতাংশ DCI-P3 কালার গ্যামট এবং Dolby Vision সমর্থন করে।

সংযোগ ও পারফরম্যান্সের দিক থেকে ল্যাপটপটিতে রয়েছে Wi-Fi 7, Thunderbolt 4, Dolby Atmos সমর্থিত স্পিকার এবং আল্ট্রা-স্লিম প্রিমিয়াম ডিজাইন। ফলে এটি আধুনিক পেশাজীবী, কনটেন্ট ক্রিয়েটর এবং উচ্চ পারফরম্যান্স প্রত্যাশী ব্যবহারকারীদের জন্য উপযোগী বলে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।

বিশেষ এই সংস্করণে ব্যবহার করা হয়েছে **Intel Core Ultra 7 355** প্রসেসর। এছাড়া সমন্বিত NPU–সমৃদ্ধ Copilot+ PC হিসেবে এটি সর্বোচ্চ ৮৯ TOPS এআই পারফরম্যান্স দিতে সক্ষম বলে দাবি করা হয়েছে। অন-ডিভাইস এআই অভিজ্ঞতা, কনটেন্ট ক্রিয়েশন এবং দৈনন্দিন প্রোডাক্টিভিটি আরও দ্রুত ও স্মুথ করতে এই হার্ডওয়্যার ভূমিকা রাখবে।

ল্যাপটপটিতে আরও রয়েছে ৩২ জিবি LPDDR5X র‍্যাম এবং ১ টেরাবাইট PCIe Gen 4 SSD, যা দ্রুত ও নির্ভরযোগ্য কম্পিউটিং অভিজ্ঞতা নিশ্চিত করবে।

প্রতিষ্ঠানটির তথ্যমতে, লেনোভো বর্তমানে বিশ্বের শীর্ষ পিসি বিক্রেতা ব্র্যান্ড এবং টানা তিন বছর ধরে বাংলাদেশের বাজারেও শীর্ষ অবস্থান ধরে রেখেছে।

বিশ্বকাপ সংস্করণের এই ল্যাপটপ এখন গ্লোবাল ব্র্যান্ড পিএলসি–এর অফিসিয়াল ওয়েবসাইট, শাখা এবং অনুমোদিত ডিলার পয়েন্টে পাওয়া যাচ্ছে।

//ডিবিটেক/ এনএ/ইকে//