সিটি আইটি মেগা ফেয়ারে আসুসের ফ্ল্যাগশিপ লাইনআপ; ক্যাশব্যাক অফার

সিটি আইটি মেগা ফেয়ারে আসুসের ফ্ল্যাগশিপ লাইনআপ; ক্যাশব্যাক অফার
১১ ডিসেম্বর, ২০২৫ ০০:০৫  
১১ ডিসেম্বর, ২০২৫ ০৯:০৫  

রাজধানীর আগারগাঁও মেট্রো রেল সংলগ্ন বিসিএস কম্পিউটার সিটিতে অনুষ্ঠিত সিটি আইটি মেগা ফেয়ার ২০২৫-এ অংশ নিয়ে আসুসের সর্বশেষ সংস্করণের ল্যাপটপ নিয়ে হাজির হয়েছে আসুস বাংলাদেশ। ভবনের বাইরে ডান দিকে অবস্থিত ব্র্যান্ডটির প্যাভিলিয়নে প্রদর্শিত হচ্ছে আসুস কোপাইলট প্লাস পিসি, আধুনিক এক্সপার্ট সিরিজ, আরওজি  গেমিং লাইনআপ, পাশাপাশি আরও নতুন ও চমকপ্রদ মডেল।

মেলার দর্শনার্থী এবং গ্রাহকরা আসুসের ডিভাইসগুলোর ফিচার এবং উদ্ভাবনগুলো সম্পর্কে জানা ও ব্যবহার করে দেখার পর পছন্দ হলে ক্যাশব্যাক অফারে কিনতেও পারছেন দর্শনার্থীরা। মিলছে স্ক্র্যাচকার্ড থেকে উপহার।

নির্বাচিত আসুস ল্যাপটপ কিনলে পাওয়া যাচ্ছে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এর সঙ্গে স্ক্র্যাচকার্ডের মাধ্যমে রয়েছে সাইকেল, ল্যাপটপ, ফ্রিজ, টি-শার্টসহ নানা বিভিন্ন উপহার।

প্যাভিলিয়নে কোনো ল্যাপটপ পছন্দ হলেই বিসিএস কম্পিউটার সিটিতে অবস্থিত আসুসের অনুমোদিত ডিলারদের কাছ থেকে সেগুলো সংগ্রহ করে মিলছে এই উপহার।

ছয় দিনব্যাপী এই মেলা চলবে ১৩ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য খোলা থাকছে মেলা।

ডিবিটেক/এমসি/ইকে