ফেসবুক লাইভে হামলার শিকার দুই সাংবাদিক
রাজধানীর মিরপুরের কালশীর বাউনিয়া বাঁধ এলাকায় উচ্ছেদ অভিযানের সংবাদ সংগ্রহের সময় ফেসবুক লাইভ চলাকালে দুই সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে দায়িত্বরত পুলিশ সদস্যরা। হামলার শিকার দুই গণমাধ্যমকর্মী হলেন বাংলাদেশ প্রতিদিনের নেহাল আহমেদ প্রান্ত এবং বাংলাদেশ টাইমসের তাসবির ইকবাল।
২০ মে, বুধ বার বিকেল পাঁচটার দিকে গৃহায়ন ও গণপূর্ত কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযানের সময় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কোনো পূর্ব নোটিশ ছাড়া আকস্মিক উচ্ছেদ অভিযান এবং বুলডোজার দিয়ে ঘরবাড়ি ভাঙার বিষয়ে প্রশ্ন করায় কর্তব্যরত সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে পুলিশ। লাইভ সচল থাকা অবস্থাতেই সাংবাদিক প্রান্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করা শুরু হলে সহকর্মী তাসবির ইকবাল এগিয়ে যান। এসময় পুলিশ সদস্যরা একযোগে উভয়ের ওপর হামলা চালায়, ব্যাপক মারধর করে এবং তাদের ডিজিটাল ডিভাইস ও ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করে।
উচ্ছেদকে কেন্দ্র করে প্রশাসনের সাথে স্থানীয়দের সংঘর্ষের এই ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে শীর্ষ কর্মকর্তাদের সামনেই সাংবাদিকদের ওপর এমন হামলায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই লাইভ হ্যারাসমেন্টের ভিডিও ছড়িয়ে পড়ার পর ডিজিটাল মাধ্যমে যুক্ত দেশের মী ও সাধারণ নাগরিকেরা ঘটনার তীব্র নিন্দা ও দোষী পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানিয়েছেন।
//ডিবিটেক/ডিএমএন/এমইউএম //



