মুসলিম লীগের নিঃশর্ত সমর্থন, অবশেষে মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে অভিনেতা সি জোসেফ থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল টিভিকে। বিদুথালাই চিরুথাইগল কাছি (ভিসিকে) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) নিঃশর্ত সমর্থন দেওয়ায় জোটের আসনসংখ্যা এখন দাঁড়িয়েছে ১২০-এ, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সীমা অতিক্রম করেছে। এর ফলে তামিলনাড়ুতে প্রথমবারের মতো জোট সরকার গঠনের পথ প্রায় […] The post মুসলিম লীগের নিঃশর্ত সমর্থন, অবশেষে মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয় first appeared on সারাবাংলা: লেটেস্

মুসলিম লীগের নিঃশর্ত সমর্থন, অবশেষে মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়
৯ মে, ২০২৬ ১৯:৫০  

দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে অভিনেতা সি জোসেফ থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল টিভিকে। বিদুথালাই চিরুথাইগল কাছি (ভিসিকে) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) নিঃশর্ত সমর্থন দেওয়ায় জোটের আসনসংখ্যা এখন দাঁড়িয়েছে ১২০-এ, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সীমা অতিক্রম করেছে।

এর ফলে তামিলনাড়ুতে প্রথমবারের মতো জোট সরকার গঠনের পথ প্রায় পরিষ্কার হয়ে গেছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ নেওয়ার সম্ভাবনাও জোরালো হয়েছে।

ভিসিকে ও আইইউএমএল দুই দলেরই রয়েছে দুটি করে বিধায়ক। তাদের সমর্থন যুক্ত হওয়ায় নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা কেটে গেছে। টিভিকে সদর দফতরে এ খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় উদযাপন।

গতকাল অবশ্য মুসলিম লীগ থালাপতির ওপর থেকে সমর্থন উঠিয়ে নিয়েছিল। তারা সিদ্ধান্ত নিয়েছিল বর্তমান ক্ষমতাসীন দলের সঙ্গেই থাকবে। কিন্তু আজ শনিবার (৯ মে) সেই সিদ্ধান্ত পরিবর্তন করে রাজ্যপালকে চিঠি দিয়েছে।

চিঠিতে তারা বলেছে, ‘আমাদের জাতীয় সভাপতি অধ্যাপক কে এম কাদের মহিদীনের নির্দেশ অনুসারে তামিলনাড়ুর বিধানসভায় সরকার গঠনের জন্য জোসেফ বিজয়ের (থালাপতি বিজয়) নেতৃত্বাধীন টিভিকে-কে সমর্থন জানাচ্ছি।’

এদিকে ভিসিকের পক্ষ থেকে রাজ্যপালআরভি আর্লেকারকে পাঠানো সমর্থনপত্রে বলা হয়েছে, তামিলনাড়ুর জনগণের জন্য স্থিতিশীল ও গণতান্ত্রিক সরকার নিশ্চিত করতেই তারা বিজয়ের নেতৃত্বাধীন জোটকে সমর্থন দিচ্ছে।

ভিসিকে সভাপতি থোল থিরুমাভালাভানের পক্ষ থেকে পাঠানো ওই চিঠিতে দলটির দুই বিধায়কের সমর্থনের কথা উল্লেখ করা হয়। চিঠিতে আরো বলা হয়, সরকার গঠনের স্বার্থে এই সমর্থন নিঃশর্তভাবে দেওয়া হয়েছে।

এখন পরবর্তী ধাপে বিজয় জোটের সব ১১৮ বিধায়কের সমর্থনপত্র রাজ্যপালের কাছে জমা দিয়ে সরকার গঠনের দাবি জানাবেন। এরপর রাজ্যপাল তাকে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাতে পারেন।

তামিলনাড়ুর রাজ্যসভায় আসন রয়েছে ২৩৪টি।  এবারের নির্বাচনে একক দল হিসেবে সর্বোচ্চ ১০৮টি আসন পেয়েছে থালাপতির টিভিকে। ফলে সরকার গঠনের জন্য তাদের আর ১০টি আসন প্রয়োজন হয়। যা তিনি অন্যান্য ছোট দলগুলোর সঙ্গে জোট বেধে অর্জন করেছেন।  তবে এজন্য তাকে অনেক কাটখড় পোড়াতে হলো।

The post মুসলিম লীগের নিঃশর্ত সমর্থন, অবশেষে মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয় first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.