নিজামীর মৃত্যুদণ্ড ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, দাবি জামায়াত আমিরের

ঢাকা: রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী-কে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৯ মে) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। শফিকুর রহমান বলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়। ২০১৬ সালের […] The post নিজামীর মৃত্যুদণ্ড ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, দাবি জামায়াত আমিরের first appeared on স

নিজামীর মৃত্যুদণ্ড ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, দাবি জামায়াত আমিরের
৯ মে, ২০২৬ ১৯:৪০  

ঢাকা: রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী-কে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৯ মে) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

শফিকুর রহমান বলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়। ২০১৬ সালের ১০ মে দিবাগত রাত ১২টা ১০ মিনিটে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে নিজামীর অবদান স্মরণ করেন এবং তাকে শহীদ হিসেবে কবুল করে জান্নাতুল ফিরদাউসে সর্বোচ্চ মর্যাদা কামনায় আল্লাহর কাছে দোয়া করেন।

জামায়াত আমির বলেন, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী বাংলাদেশের জনগণের কাছে সুপরিচিত ও শ্রদ্ধাভাজন নাম। তিনি ছিলেন প্রজ্ঞাবান আলেমে দ্বীন, দূরদর্শী ইসলামী চিন্তাবিদ এবং আদর্শনিষ্ঠ রাজনীতিবিদ। সততা, প্রজ্ঞা, বিনয়, উদারতা ও নেতৃত্বগুণ তাকে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছিল।

বিরোধীদলীয় নেতা বলেন, মাওলানা মতিউর রহমান নিজামী নিজ এলাকা থেকে ১৯৯১ ও ২০০১ সালে বিপুল ভোটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। জাতীয় সংসদে তার গঠনমূলক ও দিকনির্দেশনামূলক বক্তব্য আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। ইসলামী শিক্ষার প্রসারে তার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কওমী মাদ্রাসা শিক্ষার সরকারি স্বীকৃতির ক্ষেত্রে তার ভূমিকা ইতিহাসে স্মরণীয় থাকবে।

বিবৃতিতে মাওলানা মতিউর রহমান নিজামীর আদর্শ ও অসমাপ্ত কাজ বাস্তবায়ন এবং বাংলাদেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামীর আন্দোলনে শরিক হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান জামায়াত আমির।

The post নিজামীর মৃত্যুদণ্ড ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, দাবি জামায়াত আমিরের first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.