ঠাকুরগাঁওয়ে রাস্তায় মিলল অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার খাতা, শিক্ষার্থীদের উদ্বেগ
ঠাকুরগাঁও: রাস্তার পাশেই পড়ে থাকতে দেখা গেছে অনার্স চতুর্থ বর্ষের সমাজকর্ম বিভাগের ১১টি পরীক্ষার খাতা। শনিবার (৯ মে) সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠ সংলগ্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা এসব খাতা দেখতে পান স্থানীয় পথচারীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হাঁটাহাঁটির সময় প্রথমে তারা কিছু খাতা পড়ে থাকতে দেখেন। পরে কাছে গিয়ে খাতাগুলো হাতে নিয়ে দেখা […] The post ঠাকুরগাঁওয়ে রাস্তায় মিলল অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার খাতা, শিক্ষার্থীদের উদ্বেগ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খব
ঠাকুরগাঁও: রাস্তার পাশেই পড়ে থাকতে দেখা গেছে অনার্স চতুর্থ বর্ষের সমাজকর্ম বিভাগের ১১টি পরীক্ষার খাতা। শনিবার (৯ মে) সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠ সংলগ্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা এসব খাতা দেখতে পান স্থানীয় পথচারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হাঁটাহাঁটির সময় প্রথমে তারা কিছু খাতা পড়ে থাকতে দেখেন। পরে কাছে গিয়ে খাতাগুলো হাতে নিয়ে দেখা যায়, সেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের সমাজকর্ম বিভাগের পরীক্ষার খাতা। খাতার ভেতরে পরীক্ষার্থীদের লেখা উত্তরপত্র থাকায় বিষয়টি মুহূর্তেই গুরুত্ব পায় এবং এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে।
খাতাগুলো কীভাবে সেখানে এল, কার দায়িত্বে ছিল এবং কীভাবে সেগুলো রাস্তায় পড়ে গেল এ নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝেও ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় পথচারীরা বলেন, এটি চরম অবহেলা। পরীক্ষার খাতা মানে একজন শিক্ষার্থীর পুরো বছরের পরিশ্রম ও ভবিষ্যতের সঙ্গে জড়িত। এগুলো যদি এভাবে রাস্তায় পড়ে থাকে, তাহলে শিক্ষাব্যবস্থার নিরাপত্তা কোথায়?
ঠাকুরগাঁও সরকারি কলেজের কয়েকজন শিক্ষার্থী বলেন, দীর্ঘদিন পরিশ্রম করে পরীক্ষায় অংশ নেওয়ার পর যদি খাতা হারিয়ে যায় বা নষ্ট হয়, তাহলে একটি শিক্ষাবর্ষ পিছিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
কৃষ্ণ নামে একজন শিক্ষার্থী বলেন, ‘আসলে ন্যাশনালে যারা পড়াশোনা করি তাদের কোনোভাবেই মূল্যায়ন করা হয় না। একই বিষয়ে বার বার পরীক্ষা দিয়েও পাশ আসে না। বোর্ড চ্যালেঞ্জের পরে আবার পাশ আসে। তাহলে তারা কেমন খাতা পর্যবেক্ষণ করে তা বোঝা যায়। ‘
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সরদার মোস্তফা শাহীন বলেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে খাতাগুলো রাস্তায় এলো, কার দায়িত্বে ছিল এবং কোনো অবহেলা ছিল কি না—সবকিছু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
The post ঠাকুরগাঁওয়ে রাস্তায় মিলল অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার খাতা, শিক্ষার্থীদের উদ্বেগ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.



