পাবনায় নকল দুধ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ, আটক ১
পাবনা: পাবনার চাটমোহর উপজেলায় অভিযান চালিয়ে নকল দুধ তৈরির বিপুল পরিমাণ কেমিক্যাল, বিষাক্ত জেলি, নকল দুধ এবং একটি মেশিন জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (৯ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নটাবাড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা। অভিযান সূত্রে জানা […] The post পাবনায় নকল দুধ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ, আটক ১ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.
পাবনা: পাবনার চাটমোহর উপজেলায় অভিযান চালিয়ে নকল দুধ তৈরির বিপুল পরিমাণ কেমিক্যাল, বিষাক্ত জেলি, নকল দুধ এবং একটি মেশিন জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার (৯ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নটাবাড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা।
অভিযান সূত্রে জানা গেছে, বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামের আব্দুল মোমিন প্রামাণিক ও আল আমিনের বাড়িতে অভিযান চালিয়ে ৫৭০ লিটার নকল দুধ তৈরির কেমিক্যাল, বিষাক্ত জেলি, কয়েক লিটার নকল দুধ এবং নকল দুধ তৈরির একটি মেশিন জব্দ করা হয়।
এ সময় আব্দুল মোমিনের বাবা আজিজুল প্রামাণিককে আটক করা হয়।
এ ঘটনায় আব্দুল মোমিন, আল আমিন, আল আমিনের স্ত্রী রেখা খাতুনসহ ছয়জনের বিরুদ্ধে চাটমোহর পুলিশ স্টেশনে নিয়মিত মামলা করা হয়েছে।
The post পাবনায় নকল দুধ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ, আটক ১ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.



