প্রতিটি উপজেলায় হবে কারিগরি স্কুল
দেশোর বিপুল তরুণদের মানবসম্পদে পরিণত করতে দেশের প্রতিটি উপজেলায় কারিগরি স্কুল প্রতিষ্ঠার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
১৬ এপ্রিল, বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান প্রসঙ্গে বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীনের নোটিশের পরিপ্রেক্ষিতে সরকারের এ লক্ষ্যের কথা তুলে ধরেছেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেছেন, 'ইতোমধ্যে কারিগরি শিক্ষা প্রকল্প হাতে নিয়েছি আমরা। প্রধানমন্ত্রীও চান প্রতিটি উপজেলায় যেন একটি করে কারিগরি স্কুল করা হয়।'
কারিগরি শিক্ষার গুরুত্ব উপস্থাপন করে শিক্ষামন্ত্রী মন্তব্য করেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এ শিক্ষার বিকল্প নেই। এ খাতের উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।
"কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে ১৯৯০ ও ২০০১ সালে ৬৪ জেলায় ৬৪টি পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। একই সময়ে এসএসসি পর্যায়ে চালু করা হয়েছিল ভোকেশনাল শিক্ষাব্যবস্থা" - যোগ করোন শিক্ষা মন্ত্রী।
ডিবিটেক/এনএ/ইকে







