ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে ইউএফটিবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে ইউএফটিবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
২ এপ্রিল, ২০২৬ ০০:০০  

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-এর নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ (ইউএফটিবি)-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ।

১ এপ্রিল, বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ইউএফটিবি উপাচার্য ইউজিসি চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় ইউজিসি চেয়ারম্যানও উপাচার্যকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

আলোচনায় অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।

এ সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

ডিবিটেক/এসআই/ইকে