শাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহ শুরু
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন সংগ্রহ শুরু হয়েছে।
২ ডিসেম্বর, মঙ্গলবার কেন্দ্রীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম মনোনয়ন সংগ্রহ করেন শাবিপ্রবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম।
কমিশন জানায়, মনোনয়ন পত্র সংগ্রহের জন্য ব্যাংকে টাকা জমার স্লিপ, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং বিশ্ববিদ্যালয় পরিচয়পত্র লাগবে। কেন্দ্রীয় সংসদের জন্য ৩০০ টাকা এবং হল সংসদের জন্য লাগছে ২০০ করে টাকা ব্যাংকে জমা দিতে হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।
ডিবিটেক/বিএন/ইকে







