ফটোগ্রাফিতে সেরা পুরস্কার ও ফ্ল্যাগশিপ সম্মাননা
পূজা ক্যাম্পেইন ‘মেক ইওর পূজা মোমেন্ট’ উন্মোচন অপোর
- উৎসব উদযাপনে অপোর ‘মেক ইওর পূজা মোমেন্ট’ শীর্ষক নতুন প্রিমিয়াম ফটোগ্রাফি ক্যাম্পেইন উন্মোচন
- নাইট, কালার ও ফ্যামিলি থিমে স্মার্টফোন স্ন্যাপ জমা দেওয়া যাবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত
- সেরা তিন আলোকচিত্রী পাবেন ও’লাইক স্মার্টওয়াচ, এনকো বাডস এবং সোশ্যাল মিডিয়ায় প্রদর্শনী সুবিধা
দুর্গাপূজা উপলক্ষে স্মার্টফোন ইমেজিং প্রযুক্তির মাধ্যমে উৎসবের প্রাণবন্ত আলোকসজ্জা, সংস্কৃতি ও আনন্দঘন মুহূর্তগুলো তুলে ধরতে আনুষ্ঠানিকভাবে নতুন ক্যামেরা ক্যাম্পেইন ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ উন্মোচন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো (OPPO)।
২০ অক্টোবর, মঙ্গলবার বিজ্ঞপ্তির মাধ্যমে অপো বাংলাদেশ জানায়, এ ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো অপো স্মার্টফোনের আধুনিক সেন্সর ও এআই ইমেজিং অ্যালগরিদম ব্যবহার করে আলোকচিত্রীদের সৃজনশীলতা ফুটিয়ে তোলা। নির্বাচিত সেরা ছবিগুলো পরবর্তীতে অপো বাংলাদেশের অফিসিয়াল ডিজিটাল প্ল্যাটফর্ম ও অপো কমিউনিটিতে প্রদর্শন করা হবে।
এবারের প্রতিযোগিতায় ৩টি নির্দিষ্ট থিম নির্ধারণ করা হয়েছে— ‘পূজা নাইট’, ‘পূজা কালার’ এবং ‘ফ্যামিলি মোমেন্ট’। অংশগ্রহণকারীদের অপো স্মার্টফোনে তোলা ছবি নির্দিষ্ট পোর্টালের (
প্রতিযোগিতার প্রথম বিজয়ী পুরস্কার হিসেবে পাবেন ‘ও’লাইক স্মার্ট ওয়াচ এফএম০৩’ (O'LIKE Smart Watch FM03), দ্বিতীয় বিজয়ী পাবেন ‘ও’লাইক স্মার্ট ওয়াচ এফডব্লিউ৩’ (O'LIKE Smart Watch FW3) এবং তৃতীয় বিজয়ী পাবেন হাই-ফিডেলিটি অডিও ডিভাইস ‘অপো এনকো বাডস৩ প্রো’ (OPPO Enco Buds3 Pro)।
//ডিবিটেক/এনওপি/এসএমই/বিভিও//





