গেটস ফাউন্ডেশনের অর্থায়নে নতুন উদ্যোগ

কৃষকদের ফিনটেক ঋণে ব্র্যাক ব্যাংক ও আইএফপিআরআই

  • ৫০ হাজার কৃষক ও ১৫০০ সার-বীজ বিক্রেতাকে ডিজিটাল ব্যাংকিংয়ে আনছে ব্র্যাক ব্যাংক
  • ‘ফিনোভিশন’ ল্যাবের অধীনে ডিজিটাল লেনদেনের তথ্য বিশ্লেষণ করে মিলবে ক্ষুদ্র ঋণ
  • গেটস ফাউন্ডেশনের অর্থায়নে ২০২৮ সাল পর্যন্ত দুই বছর মেয়াদি পাইলট প্রজেক্ট শুরু

কৃষকদের ফিনটেক ঋণে ব্র্যাক ব্যাংক ও আইএফপিআরআই
২০ অক্টোবর, ২০২৬ ০৯:৩৫  

বাংলাদেশের কৃষি অর্থনীতিতে ক্যাশলেস ডিজিটাইজেশন বৃদ্ধি এবং প্রান্তিক কৃষকদের অ্যালগরিদমভিত্তিক প্রাতিষ্ঠানিক ঋণ নিশ্চিত করতে যৌথভাবে কাজ শুরু করেছে ব্র্যাক ব্যাংক ও আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা প্রতিষ্ঠান (আইএফপিআরআই)।

ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত ব্র্যাক ব্যাংকের ইমপ্যাক্ট-ড্রিভেন এসএমই ইনোভেশন ল্যাব ‘ফিনোভিশন’-এর আওতায় এ হাই-টেক এগ্রিটেক উদ্যোগটি বাস্তবায়ন করা হচ্ছে।

২০২৮ সালের অক্টোবর পর্যন্ত দুই বছর মেয়াদি এই পাইলট প্রকল্পের মূল লক্ষ্য ৫০ হাজার কৃষক এবং ১,৫০০ জন কৃষি উপকরণ (সার, বীজ ও কীটনাশক) বিক্রেতাকে প্ল্যাটফর্মে যুক্ত করা। নতুন এই ডিজিটাল ইকোসিস্টেমে কৃষক ও বিক্রেতাদের দৈনন্দিন ট্রানজ্যাকশন ডাটা বা লেনদেনের ইতিহাস সংরক্ষণ করে এআই ও অ্যালগরিদমের মাধ্যমে ক্রেডিট স্কোরিং বা ঋণ পাওয়ার যোগ্যতা মূল্যায়ন করা হবে। ফলে এতদিন ধরে অনানুষ্ঠানিক ও চড়া সুদের মহাজনি ঋণের ওপর নির্ভরশীল কৃষকরা সহজেই প্রাতিষ্ঠানিক ব্যাংকিং ঋণের আওতায় আসবেন।

সম্প্রতি এই কৌশলগত অংশীদারত্ব চুক্তিতে সই করেন ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান (এসএমই ব্যাংকিং) সৈয়দ আব্দুল মোমেন এবং আইএফপিআরআইয়ের ডিরেক্টর জেনারেল জোহান সোয়িনেন। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (হেড অব হোলসেল ব্যাংকিং) শাহীন ইকবাল, আইএফপিআরআইয়ের সিনিয়র রিসার্চ ফেলো ড. কেট অ্যাম্বলার, বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. মুগ্ধ মহজাব এবং প্রজেক্ট লিড ড. মেহরাব বখতিয়ার উপস্থিত ছিলেন।

//ডিবিটেক/বিডিএনপি/এমএসআই/বিপিও//